[bangla_day], [english_date] [bangla_date]

নাসিরনগরে দূর্নীতি বিরোধী বির্তক উৎসব অনুষ্ঠিত

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা :  ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে সততা ও নৈতিকতার চর্চা বৃদ্ধি ও দূর্নীতি বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দূর্নীতি বিরোধী বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দিনব্যাপী দূর্নীতি দমন কমিশনের(দুদক) আর্থিক সহযোগিতায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা শিক্ষা অফিসের সার্বিক সহযোগিতায় বির্তক উৎসব অনুষ্ঠিত হয়। বির্তকের বিষয় ছিল“দূর্নীতি বিরোধী মনোভাব সৃষ্ঠিতে পরিবারের ভুমিকাই মূখ্য”। নাসিরনগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বির্তক উৎসব প্রতিযোগিতায় যষ্ঠ শ্রেণি হতে দশম শ্রেণির শিক্ষার্থীর ২৫টি দল অংশগ্রহন করে। প্রতিযোগিতা শেষে বিকালে উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।এসময় সহকারী কমিশনার ভূমি তাহমিনা আক্তার,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুমন ভৌমিক,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজহারুল ইসলাম ভুইয়া,উপজেলা শিক্ষা কর্মকর্তা উম্মে সালমা,উপজেলা খাদ্য কর্মকর্তা রাসেল আহেমদ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিশ্বজিৎ দাস,সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) আলমগীর মিয়া,উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক মোঃ আবদুর রহিম,উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আকতার হোসেন ভুইয়াসহ সরকারি কর্মকর্তা,শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে জমি নিয়ে বিরোধে হামলায় প্রতিবন্ধী নারীসহ আহত ২ জন

হানিফসহ ৪ আ. লীগ নেতার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ২৯ অক্টোবর

পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপা‌নের

সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫

প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি