[bangla_day], [english_date] [bangla_date]

ওজন কমে গোল মরিচ খেলে

news-image

লাইফস্টাইল ডেস্ক : খাবারের স্বাদ বাড়াতে গোল মরিচের ব্যবহার বেশ পুরনো। পরিচিত এই মশলাটি আমাদের শরীরের পক্ষেও বেশ ভালো। এতে ফাইবার, অল্প প্রোটিন এবং শর্করা থাকে। গোলমরিচ হজমের জন্যও উপকারী। এটি স্থুলতার বিরুদ্ধে লড়াই করে। ওজন কমাতে চাইলে খাবারের তালিকায় গোল মরিচ রাখুন-

গোলমরিচে ‘পিপেরিন’ নামক একটি শক্তিশালী যৌগ থাকে যা মরিচের স্বাদ বাড়ায়। এই যৌগটি বিপাকের গতি বাড়ায় এবং শরীরে চর্বি জমতে দেয় না, নতুন ফ্যাট কোষ গঠনে হস্তক্ষেপ করে। ফ্যাটি অ্যাসিড, ট্রাইগ্লিসারাইড, রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে গোলমরিচ। গোলমরিচগুলির বাইরের স্তরে ফাইটোনিউট্রিয়েন্ট থাকে যা ফ্যাট কোষগুলোকে ভাঙতে সাহায্য করে।

Gol-morich-2

ওজন কমানোর জন্য পান পাতায় গোলমরিচ দিয়ে চিবিয়ে খেতে পারেন। এই পদ্ধতিটি ওজন হ্রাস করার একটি শক্তিশালী উপায়। কারণ গোলমরিচ এবং পান উভয়ই আমাদের শরীর থেকে ফ্যাটকমাতে সাহায্য করে এবং ওজন হ্রাস করতে সহায়তা করে।

আপনি যদি ক্যালোরি-নিয়ন্ত্রিত ফ্যাট কমানোর জন্য ডায়েটে থাকেন তবে আপনি আপনার খাদ্যতালিকায় অবশ্যই গোলমরিচ রাখতে পারেন। কারণ, এক চা চামচ গোলমরিচে মাত্র ৪ ক্যালোরি রয়েছে। গোলমরিচ ‘থার্মোজেনিক’ জাতীয় খাদ্য উপাদান, যা দ্রুতি চর্বি ঝরায় এবং বিপাকক্রিয়া বাড়ায়।

প্রতিদিন সকালে দু-একটা গোটা গোলমরিচ চিবিয়ে খেলে সারাদিন তা হজমে সাহায্য করে। এছাড়া, মেটাবলিজমের হার বাড়ায় এবং মেদ ঝরাতে সাহায্য করবে।

গ্রিন টির সঙ্গে আদা দিয়ে গোলমরিচ ব্যবহার করে চা খেতে পারেন। এটি মেদ ঝরাতে বেশ উপকারী। গোলমরিচে ‘কাপাসাইচিন’ থাকে। যা চর্বি কমাতেতে সাহায্য করে এবং মেদ ঝরায়।

গোলমরিচে অ্যান্টিঅক্সিডেন্টস এবং অ্যান্টি-মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা আমাদের পেটের ভিসারাল ফ্যাটের বিরুদ্ধে লড়াই করে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে জমি নিয়ে বিরোধে হামলায় প্রতিবন্ধী নারীসহ আহত ২ জন

হানিফসহ ৪ আ. লীগ নেতার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ২৯ অক্টোবর

পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপা‌নের

সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫

প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি