[bangla_day], [english_date] [bangla_date]

নাসিরনগরে ১৪৭ টি পূজামন্ডপে সরকারি অনুদান বিতরণ

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর  : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় শারদীয়া দূর্গা পূজা সুষ্ঠভাবে উদযাপনে ১৪৭টি পূজামন্ডপে সরকারি অনুদান হিসেবে সাড়ে ৭৩ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। আজ রবিবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা নিবার্হী কর্মকর্তা আজগর আলীর সভাপতিত্বে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিচালনায় অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ,উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুর রহমান ও মুক্তিযোদ্ধা হাজ্বী আবদুল বাকী।অনুষ্ঠানে প্রতি পূজামন্ডপে ৫০০ কেজি করে চাউল দেয়া হয়।

এসময় সকল পূজা মন্ডপের সভাপতি-সম্পাদক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বি এম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি বলেন, ধর্ম যার যার,উৎসব সবার। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকল ধর্মের মানুষ যাতে সুষ্ঠ ও সুন্দরভাবে যার যার ধর্ম ও উৎসব পালন করতে পারে সে লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। তাই আসন্ন দূর্গা উৎসব যাতে সুষ্ঠভাবেপালন করতে পারে সেদিকে প্রশাসনের পাশাপাশি সকলকে খেয়াল রাখতে হবে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে জমি নিয়ে বিরোধে হামলায় প্রতিবন্ধী নারীসহ আহত ২ জন

হানিফসহ ৪ আ. লীগ নেতার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ২৯ অক্টোবর

পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপা‌নের

সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫

প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি