[bangla_day], [english_date] [bangla_date]

পঞ্চগড়ে কাদিয়ানি ইজতেমা বন্ধের দাবিতে আন্দোলন : রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৫০

news-image

গতকাল রাতে পঞ্চগড়ে কাদিয়ানি ইজতেমা দাবিতে আন্দোলনরত জনতার সঙ্গে পুলিশ ও কাদিয়ানিদের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে অর্ধ-শতাধিক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে মুমুর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি আছে ৪ জন।অন্যদিকে প্রশাসন কাদিয়ানি ইজতেমা স্থগিত করার ঘোষণা দিয়েছে।অসমর্থিত একটি সূত্র বলছে, গতকালের সংঘর্ষে একজন মুসলিম নারীও শহিদ হয়েছেন।গতকাল রাত ১০টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে এবং প্রায় ১ ঘণ্টা ৩০ মিনিট তা অব্যাহত থাকে।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, গতকাল সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে কাদিয়ানি ইজতেমা হবে -এই মর্মে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা হলে এবং সেই খবর বাইরে ছড়িয়ে পড়লে আন্দোলনরত জনগণ উত্তেজিত হয়ে ওঠে। এ সময় পুলিশের সাথে বাক-বিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ সৃষ্টি হয়।সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত এই বৈঠকে প্রশাসনের পদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধি, কাদিয়ানি, জেলা ওলামা লীগ, উলামায়ে কেরাম ও পঞ্চগড় যুব সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

পঞ্চগড়ের আহমদনগরে ‘আহমদিয়া মুসলিম জামাত’ নামধারী কাদিয়ানি অমুসলিমরা আগামী ২২-২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় ইজতেমা’ করার ঘোষণা দেয়। স্থানীয় মুসলিমদের অভিযোগ, ইজতেমা সফল করতে নানা ধরনের প্রতারণামূলক কর্মসূচি হাতে নিয়েছে তারা। যাতে সাধারণ মুসলমানের বিভ্রান্ত হচ্ছে। এতে এলাকার মুসলমানদের মধ্যে ক্ষোভের তৈরি হয়েছে।স্থানীয় জনসাধারণ মুসলিম নামধারী অমুসলিম সম্প্রদায়ের কথিত ইজতেমাসহ সকল কার্যক্রম বন্ধের দাবিতে আন্দোলন করে আসছিলো গত দুই সপ্তাহ যাবত। বিশেষত গত শুক্রবার বাদ জুমা থেকে আনুষ্ঠনিক কর্মসূচি পালন করে আসছিলো তারা। এ সময় কয়েকবার প্রশাসনের সঙ্গে বৈঠকও হয় আন্দোলনকারীদের সঙ্গে। কিন্তু প্রশাসন ইতিবাচক সাড়া দিতে অস্বীকার করে। প্রশাসন বার বার বলে আসছে সীমিত পরিসরে হলেও কাদিয়ানি ইজতেমা হতে হবে। তা পুরোপুরি বন্ধ করা যাবে না। বিপরীতে আন্দোলনকারীরা নিঃশর্তভাবে কাদিয়ানি ইজতেমা বন্ধের দাবি জানায়।

এরই ধারাবাহিকতায় গতকালও প্রশসান আন্দোলনকারী সমাজের শ্রেণির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন। অন্যদিকে বাইরে অবস্থান নেয় আন্দোলনকারীরা। বৈঠকের এক পর্যায়ে প্রশাসন শর্ত সাপেক্ষে কাদিয়ানি ইজতেমা হবে মর্মে সিদ্ধান্ত দেয়। এই খবর বাইরে ছড়িয়ে পড়লে উপস্থিত জনতা উত্তেজিত হয়ে ওঠে এবং পুলিশের সঙ্গে তাদের বাক-বিতণ্ডার শুরু হয়। এতে আরও ক্ষুব্ধ হয় জনতা এবং পুলিশের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। এ সময় উত্তেজিত জনতার একটি অংশ নদী পার হয়ে আহমদনগর যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষুব্ধ জনতার উপর টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় অনেকেই গুরুতর আহত হন।

অন্যদিকে পুলিশের সাথে সংঘাতের সংবাদ ছড়িয়ে পড়ার পর আন্দোলনকারীদের একটি অংশ নদী পার হয়ে আহমদনগরে চলে যায় এবং তারা কাদিয়ানি ইজতেমার প্যান্ডেলের দিকে এগিয়ে যায়। কিন্তু সেখানে অবস্থানরত কাদিয়ানিরা গরম পানি, লাঠি, খঞ্জরসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে মুসলমানের উপর ঝাঁপিয়ে পড়ে এবং অসংখ্য মুসলিম এই সময় আহত হয়। এ সময় প্যান্ডেলসহ কয়েকটি বাড়ি-ঘর ও দোকান ভাঙচুরের ঘটনা ঘটে।পরিস্থিতি উত্তাল হয়ে উঠলে প্রশাসন কাদিয়ানি ইজতেমা স্থগিত করার ঘোষণা দেয়। পঞ্চগড় পৌরসভা কেন্দ্রীয় মসজিদের মাইকে কাদিয়ানি ইজতেমা স্থগিত করার ঘোষণা দিলে পরিস্থিতি শান্ত হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে জমি নিয়ে বিরোধে হামলায় প্রতিবন্ধী নারীসহ আহত ২ জন

হানিফসহ ৪ আ. লীগ নেতার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ২৯ অক্টোবর

পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপা‌নের

সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫

প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি