,

শ্রীশান্তকে ‘থাপ্পড়’ সালমান খানের!

news-image

অনলাইন ডেস্ক : সালমান খানের আক্রোশের মুখে পড়লেন শান্তাকুমারন শ্রীশান্ত। গত শনিবার রাতে প্রচারিত ‘বিগ বস’-এর পর্বে দেখা গিয়েছে সালমান-শ্রীশান্তের এই কাহিনী। এই পর্ব প্রচারিত হওয়ার আগেই টিজার পোস্ট করা হয়েছিল সম্প্রচারকারী চ্যানেলের টুইটারে। সেখানেই একপ্রস্থ বিতর্কের ইঙ্গিত পাওয়া গিয়েছিল।

এবারের বিগ বস’র শুরু থেকেই বিতর্কের জন্ম দিয়ে আসছেন শ্রীশান্ত। তবে শনিবার সম্প্রচারিত পর্বে দেখা গেছে, দীপক ঠাকুর ও সুরভী রানাকে অপমানজনক মন্তব্য করতে। ‘গরিব ও চাকর’ বলে খারাপ মন্তব্য করেন শ্রীশান্ত। শ্রীশান্তের এমন মন্তব্য মোটেই ভালভাবে নেননি সালমান খান।

সরাসরি শ্রীশান্তের খারাপ ব্যবহারের প্রতিবাদ করেন সালমান খান। সমালোচনায় বিদ্ধ করেন সাবেক এই তারকা ক্রিকেটারকে। পাশাপাশি তিনি সেই ভিডিও ক্লিপিংস সামনে আনেন যেখানে কর্ণবীর, শ্রীশান্ত এবং শিবকে দেখা যাচ্ছিল রোহিতকে নিয়ে আপত্তিজনক মশকরা করতে।

এই ক্লিপ দেখার পরেই উত্তেজিত হয়ে ওঠেন রোহিত। তিনি সকলের সামনে প্রতিজ্ঞা করেন শ্রীশান্তের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। সালমান খানের খারাপ ব্যবহারের পর শোনার পরে শ্রীশান্তকে দেখা যায় ওয়াশরুমে নিজেকে আটকে রেখে কান্নাকাটি করতে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে জমি নিয়ে বিরোধে হামলায় প্রতিবন্ধী নারীসহ আহত ২ জন

হানিফসহ ৪ আ. লীগ নেতার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ২৯ অক্টোবর

পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপা‌নের

সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫

প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি