[bangla_day], [english_date] [bangla_date]

‘যে ‘পাপ’ করেছি, তার প্রায়শ্চিত্য তো করতেই হবে’

news-image

ডেস্ক রিপোর্ট।। নানা বিষয় নিয়ে বিতর্কিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। যার মধ্যে অন্যতম ধর্মীয় বিষয়ে ‘বিরূপ মন্তব্যে’ নির্বাসিতও হয়েছেন। বর্তমানে তিনি ভারতে রয়েছেন। সেখানেও বিতর্ক পিছু ছাড়ছে না তার। সম্প্রতি অঙ্কিতা ভট্টাচার্য নামের একটি মেয়ে নিজেকে ভারতের বিজেপির এমপি জর্জ বেকার ও তসলিমা নাসরিনের মেয়ে বলে দাবি করেছেন।

বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন জীবনে তিনবার বিয়ে করেছেন। বিয়ের বাইরেও যে তার বিভিন্ন জনের সঙ্গে যৌন সম্পর্ক ছিল-তা নিজেই লেখার মাধ্যমে খোলাখুলি জানিয়েছেন তিনি। তবে জর্জ বেকার ও তার যে সন্তান রয়েছে তা বোমা ফাটানোর মতোই সংবাদ।

সম্প্রতি ভারতের অনলাইন নিউজ পোর্টাল কলকাতা ২৪x৭-এর এক প্রতিবেদনে প্রথম বিষয়টি উঠে আসে। ‘বিজেপি সাংসদ-তসলিমা ‘অবৈধ’ সম্পর্ক ফাঁস করল মেয়ে’ শিরোনামে এক প্রতিবেদনে জানানো হয়, অঙ্কিতা ভট্টাচার্য নামের ওই মেয়েটি এমনটাই দাবি করেছেন। মেয়েটির ভাষায়, ‘আমি অঙ্কিতা ভট্টাচার্য। আমার স্বামীর নাম ইন্দ্রনাথ ভট্টাচার্য। আমার বাবার নাম জর্জ বেকার। মায়ের নাম তসলিমা নাসরিন।’

এসব তর্ক-বিতর্কের জেরে মিডিয়া সমালোচনা করেছেন বিতর্কিত এই লেখিকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক স্টাসে সমালোচনা করে তিনি বলেন, ‘মিডিয়া আজ ৩০ বছর থেকে আমাকে এর ওর সঙ্গে শোয়াচ্ছে, এর ওর সঙ্গে বিয়ে দিচ্ছে, নানা কিসিমের কেচ্ছা লিখছে আমাকে নিয়ে। বানিয়ে আমার সাক্ষাতকার ছাপাচ্ছে, সম্প্রতি আমার একটি সন্তান প্রসব করেছে মিডিয়া, এরপর প্রসব করবে আমার নাতি পুতি। কাহাতক আর সওয়া যায়! কিন্তু সয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই আমার। নারী-পুরুষের সমানাধিকার, সমতার সমাজ, বৈষম্যহীন পৃথিবী গড়ার জন্য জীবনের ঝুঁকি নিয়ে লেখালেখি করে যে পাপ করেছি, তার প্রায়শ্চিত্য তো করতেই হবে!’

এ জাতীয় আরও খবর

নবীনগরে জমি নিয়ে বিরোধে হামলায় প্রতিবন্ধী নারীসহ আহত ২ জন

হানিফসহ ৪ আ. লীগ নেতার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ২৯ অক্টোবর

পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপা‌নের

সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫

প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি