[bangla_day], [english_date] [bangla_date]

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অর্জুন-মালাইকা

news-image

বিনোদন ডেস্ক : এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অর্জুন কাপুর ও মালাইকা আরোরা। আগামী বছরেই এই তারকা যুগলের চারহাত এক হবে বলে জানা যাচ্ছে। বেশ কিছুদিন ধরেই এই দুই বলিউড তারকার প্রেম প্রকাশ্যে দেখা গেছে।

সম্প্রতি মালাইকা তাঁর জন্মদিন ইটালিতে কাটিয়ে মুম্বাই ফিরেছেন। অর্জুনকেও একই সঙ্গে দেখা গেছে বিমানবন্দরে। সুতরাং দু’জন একসঙ্গে ছুটি কাটিয়ে ফিরেছেন বলেই মনে করছেন অনেকেই। এখানেই শেষ নয়, ‘‌ইন্ডিয়া গট ট্যালেন্ট’‌ নামে এক রিয়্যালিটি শোয়েও এই দু’‌জনকে হাতে হাত ধরে আসতে দেখা গেছে। এই শোয়ের বিচারকের ভূমিকায় রয়েছেন মালাইকা।

ফিল্ম ফেয়ারের নতুন এক প্রতিবেদনে জানা গেছে, আগামী বছর বিয়ে করবেন অর্জুন এবং মালাইকা। মালাইকা ও অর্জুন একে অপরকে ভীষণ পছন্দ করেন। তারা একে অপরের সম্পর্কে কখনওই কথা বলেননি কিন্তু তারা নিজেদের ব্যক্তিগত পরিসরে অত্যন্ত খুশি। এখন একটি স্থায়ী সম্পর্কের মধ্যে রয়েছেন দু’‌জনেই এবং আগামী বছরই বিয়ের পরিকল্পনা রয়েছে তাদের।

উল্লেখ্য, ২০১৬ সালে সাবেক স্বামী আরবাজ খানের সঙ্গে বিবাহবিচ্ছেদের পরেই মালাইকা অরোরা এবং অর্জুন কাপুরের সম্পর্ক সামনে আসে। তারপর থেকেই এই জুটিকে একাধিকবার একসঙ্গে দেখা গেছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে জমি নিয়ে বিরোধে হামলায় প্রতিবন্ধী নারীসহ আহত ২ জন

হানিফসহ ৪ আ. লীগ নেতার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ২৯ অক্টোবর

পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপা‌নের

সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫

প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি