[bangla_day], [english_date] [bangla_date]

‘নেটফ্লিক্স’ থেকে নিষেধাজ্ঞা তুলছে কান চলচ্চিত্র উৎসব!

news-image

বিনোদন ডেস্ক : কান উৎসবের এবারের আসরে নেটফ্লিক্সকে নিষিদ্ধ করা হয়েছিল। এ নিয়ে বেশ আলোচনা ও সমালোচনা হয়েছিল। গতবছরের উৎসবে নেটফ্লিক্সের দুটি সিনেমা অংশ নিয়েছিল এবং এ ঘটনা ফরাসি সিনেমা পরিবেশকদের মধ্যে তীব্র অসন্তোষের জন্ম দিয়েছিল। আর তাই নেটফ্লিক্সের বিষয়টি নিয়ে ভাবছেন কান চলচ্চিত্র উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমো।

ফ্রেমো বলেন, ‘আমি নেটফ্লিক্সের পক্ষে বা বিপক্ষে কোনটাই নই। আমার কাজ কেবল সিনেমার পরিস্থিতি দেখানো এমন একটা সময়, যখন মার্টিন স্করসেসে নেটফ্লিক্সে সিনেমা মুক্তি দিতে যাচ্ছে। ২০১৭ সালে উৎসব বোর্ড আমাকে বলে, প্রেক্ষাগৃহে মুক্তি না দেওয়া কোনো সিনেমাকে গ্রহণ না করতে।’

তার কথায় বোঝা যাচ্ছে আগামী আসরে নেটফ্লিক্স আবার থাকতে পারে। কারণ পরিচালক বলেন, ‘আমি আমার পছন্দের সব ছবিই উৎসবে দেখাতে চাই। নেটফ্লিক্সের ওপর নিষেধাজ্ঞার কারণে ২০১৮ সালে এ রকম অনেক পছন্দের ছবি আমন্ত্রণ জানাতে পারিনি। দেখা যাক, ২০১৯ সালে কী করা যায়। আগামী উৎসব পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে জমি নিয়ে বিরোধে হামলায় প্রতিবন্ধী নারীসহ আহত ২ জন

হানিফসহ ৪ আ. লীগ নেতার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ২৯ অক্টোবর

পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপা‌নের

সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫

প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি