[bangla_day], [english_date] [bangla_date]

দেবর-ভাবীর পরকীয়া, ভাই যা করলো ভাইকে

news-image

ভাবীর পরকীয়া- বাবা মারা যাওয়ায় ৪ দিনের মাছ ফাতেহা খাওয়াতে সুদূর কাতার থেকে দেশে আসে ছেলে ইমরান। কিন্তু ফাতেহা অনুষ্ঠানের শেষ দিকে ইমরানের সাথে ঘটে মর্মান্তিক এক ঘটনা।চাচাতো ভাই আলমগীরের বউয়ের সাথে কথা বলার এক পর্যায়ে পরকীয়া সন্দেহে ইমরানকে ধারালো চাইনিজ কুড়াল দিয়ে কোপ দেয় ভাই আলমগীর। এসময় ইমরানকে বাঁচাতে এসে আহত হয় তার চাচা আবু জাফরও।

বৃস্পতিবার (২৫ অক্টোবর) রাত ১১টার দিকে নগরীর পতেঙ্গা থানাধীন পূর্ব কাঠগড় এলাকার করিমউল্লাহ সারেং এর বাড়িতে এ ঘটনা ঘটেছে।জানা যায়, চাচাতো ভাই আলমগীরের বউয়ের সাথে পরকীয়া প্রেমে লিপ্ত ছিল কাতার প্রবাসী জেঠতো ভাই ইমরান। বিষয়টি নিয়ে অস্বস্তিতে ছিল আলমগীর।ফাতেহা অনুষ্ঠানে নিজের বউকে ইমরানের সাথে অন্তরঙ্গ অবস্থায় কথা বলতে দেখে ক্ষিপ্ত হয়ে তাকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে আহত করে।

এ সময় আত্মীয়-স্বজনরা তাকে থামাতে এলে তাদের উপরও চড়াও হয় আলমগীর। এতে আবু জাফর নামের তার এক চাচাও আহত হয়। আহত ইমরান বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।এ বিষয়ে জানতে চাইলে পতেঙ্গা থানার তদন্ত কর্মকর্তা গাজী মো: ফৌজুল আজিম সিপ্লাসকে জানান, ঘটনাটি সম্পর্কে আমরা অবগত হয়েছি। মামলা রুজু হলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে জমি নিয়ে বিরোধে হামলায় প্রতিবন্ধী নারীসহ আহত ২ জন

হানিফসহ ৪ আ. লীগ নেতার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ২৯ অক্টোবর

পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপা‌নের

সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫

প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি