[bangla_day], [english_date] [bangla_date]

‘আমরা একটি দেশের স্বপ্ন দেখি, যেখানে প্রতিটি মানুষ ধনী’

news-image

‘আওয়ামী লীগ যত দিন ক্ষমতায় থাকবে বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা বাংলাদেশকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখি। এরচেয়ে আরও বেশি স্বপ্ন দেখি। আমরা একটি দেশের স্বপ্ন দেখি, যেখানে প্রতিটি মানুষ ধনী। সেই দেশপ্রেম অন্য কোনো দলের নেই। নামের আগে জাতীয়তাবাদী দিলে জাতীয়তাবাদ হওয়া যায় না। কাজ দিয়ে দেখাতে হয়। আর আওয়ামী লীগ, আমরা কাজ দিয়ে দেখিয়ে দিয়েছি।’

রবিবার বিকেলে সাভারে শেখ হাসিনা যুব উন্নয়ন ইনস্টিটিউটে ‘ইয়াং বাংলা’ আয়োজিত ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে বক্তৃতায় একথা বলেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এ সময় বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১০ ক্যাটাগরিতে ৩০টি সংগঠনকে পুরস্কৃত করা হয়।

সজীব ওয়াজেদ জয় আরো বলেন, ‘দুর্নীতি আর জঙ্গিবাদের তকমা থেকে বেরিয়ে এসে বাংলাদেশ এখন উন্নয়ন আর তথ্যপ্রযুক্তিতে অগ্রগতির আদর্শ উদাহরণ। স্বাধীনতার পক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই এ পরিবর্তন সম্ভব হয়েছে।’

জয় বলেন, ‘আওয়ামী যতদিন ক্ষমতা থাকবে, ততদিন উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আগামী জাতীয় নির্বাচনে ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারো বিজয়ী করার আহ্বান জানান তিনি।

তথ্যপ্রযুক্তি খাতে গত ১০ বছরে অভূতপূর্ব উন্নয়নের চিত্র তুলে ধরে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘বাংলাদেশ বর্তমানে নেপাল, মালদ্বীপসহ বিশ্বের অন্যান্য দেশকেও ডিজিটাল হওয়ার ক্ষেত্রে সহযোগিতা করছে।’

প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেন, ‘আমরা বিদেশ থেকে বিশ্বব্যাংকের মাধ্যমে কনসালটেন্সি এনে ডিজিটাল বাংলাদেশ গড়েনি। বাংলাদেশ সারা বিশ্বের কাছে পরিচিত আইটি এক্সপার্ট হিসেবে অনন্য দেশকে সহযোগিতা করছে। ভুটানকে আমরা সহযোগিতা করছি। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে বাংলাদেশ এই পর্যায়ে থাকতো না। বিএনপির আমলে সারা বিশ্বের কাছে বাংলাদেশ পরিচিত ছিল দুর্নীতিতে চ্যাম্পিয়ন। আমরা হয়ে গেয়েছিলাম জঙ্গি দেশ। আজ বাংলাদেশ ডেভেলপমেন্টের উদাহরণ।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে জমি নিয়ে বিরোধে হামলায় প্রতিবন্ধী নারীসহ আহত ২ জন

হানিফসহ ৪ আ. লীগ নেতার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ২৯ অক্টোবর

পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপা‌নের

সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫

প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি