[bangla_day], [english_date] [bangla_date]

স্ত্রীর সঙ্গে শেষ সাক্ষাতে যা বলেছিলেন নওয়াজ শরিফ (ভিডিও)

news-image

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের স্ত্রী কুলসুম নওয়াজ (৬৮) লন্ডনের একটি হাসপাতালে ১১ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। দুর্নীতির অভিযোগে গত জুলাই মাসে লন্ডন থেকে নওয়াজ শরীফ পাকিস্তান এসে পৌঁছান। লন্ডন ছাড়ার আগে শেষ বারের মতো অসুস্থ স্ত্রীকে দেখে আসেন পাকিস্তানের তিনবারের এই প্রধানমনন্ত্রী।
‘চোখ খোলো কুলসুম’, এটাই ছিল স্ত্রীর সঙ্গে তার শেষ কথা। স্ত্রীর সঙ্গে নওয়াজের সেই শেষ সাক্ষাতের ভিডিও ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে।

ভিডিওতে দেখা যায়, শয্যাশায়ী স্ত্রীর কাছে কাতর কণ্ঠে বিদায় জানাচ্ছেন নওয়াজ। এ সময় স্ত্রী কুলসুমকে একবারের জন্য চোখ খুলে তাকানোর জন্য অনুরোধ করেন তিনি। কিন্তু নওয়াজ শরিফের ডাকে সারা দিতে দেখা যায়নি স্ত্রী কুলসুমকে।
ভিডিওটির শেষে নওয়াজ শরিফকে তার স্ত্রীকে বলতে শোনা যায়, ‘আল্লাহ তোমায় শক্তি দিক। দ্রুত সুস্থ হয়ে ওঠো।’২০১৭ সালের জুন থেকে ফুসফুসের সমস্যা ও ক্যানসারে আক্রান্ত কুলসুম নেওয়াজ লন্ডনের হারলে স্ট্রিট ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন।
১৯৫০ সালে বেগম কুলসুমের জন্ম। ১৯৭১ সালে নওয়াজ শরিফের সঙ্গে তার বিয়ে হয়।

দুর্নীতির মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, মেয়ে মরিয়ম এবং মেয়ে জামাই গত জুলাই থেকে কারাগারে রয়েছেন।তবে কুলসুম নওয়াজের দাফন অনুষ্ঠানে যোগ দিতে নওয়াজ শরিফ, তার মেয়ে মরিয়ম নওয়াজ ও জামাতা ক্যাপ্টেন (অব.) সাফদারকে প্যারোলে মুক্তি দিয়েছে রাওয়ালপিন্ডির আদিয়াল জেল কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে জমি নিয়ে বিরোধে হামলায় প্রতিবন্ধী নারীসহ আহত ২ জন

হানিফসহ ৪ আ. লীগ নেতার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ২৯ অক্টোবর

পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপা‌নের

সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫

প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি