[bangla_day], [english_date] [bangla_date]

জাতি গঠনে নবীজির পথ অনুসরণ করতে হবে: ইমরান খান

news-image

ডেস্ক রিপোর্ট।। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ইসলামের ইতিহাসের দিকে তাকালে, হযরত মুহম্মদ(সা.)-এর পথ অনুসরণ করলেই দেশের বিভিন্ন উপজাতিকে আমরা একটি জাতিতে পরিণত করতে পারব।

তিনি বলেন, অতীতের দিকে আমাদের তাকাতে হবে। মুহম্মদ (সা.) সবাইকে একসঙ্গে নিয়ে এসে একটি জাতি গঠন করতে তিনি কী করেছেন, তা দেখতে হবে। সবাইকে নিয়ে তিনি এমন একটি শক্তিশালী জাতি গঠন করেছিলেন, যারা কয়েকশ বছর বিশ্বকে শাসন করেছে।

রাওয়ালপিন্ডিতে দেশটির ৫৩তম প্রতিরক্ষা দিবস ও ১৯৬৫ সালের যুদ্ধে নিহতদের স্মরণে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইমরান খান এসব কথা বলেন। এতে পাকিস্তানের সেনাপ্রধান কামার বাজওয়াসহ অন্য সেনা কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ইমরান খান বলেন, এ জাতি তখনই জাগ্রত হবে, যখন একজন গরিব মানুষও দেখবেন, তার সন্তান সরকারি খরচে ভালোমানের পড়াশোনা করতে পারছেন। এ শিক্ষার মাধ্যমেও তারা জীবনের সফলতা অর্জন করতে পারবেন।

তিনি বলেন, তখন সাধারণ মানুষও এ ব্যবস্থার অংশ হতে চাইবে। তারা এটিকে নিজের বলে মনে করবেন।

ইমরান খান বলেন, গত কয়েক সপ্তাহ দেশ যেসব সমস্যার মোকাবেলা করছে, তার ওপরে বিভিন্ন উপস্থাপনা দেখেছি। আমি আপনাদের বলতে পারি, একটি জাতিতে পরিণত হয়ে আমরা ফের জেগে ওঠতে পারব।

দেশের আইনের শাসন কায়েম হলেই এসব সমস্যা উতরাতে পারবেন বলে মনে করেন নতুন পাক প্রধানমন্ত্রী।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে জমি নিয়ে বিরোধে হামলায় প্রতিবন্ধী নারীসহ আহত ২ জন

হানিফসহ ৪ আ. লীগ নেতার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ২৯ অক্টোবর

পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপা‌নের

সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫

প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি