[bangla_day], [english_date] [bangla_date]

হারাম শরী‌ফে প্র‌বে‌শের দরজার সংখ্যা‌ কত?

news-image

আল্লাহর ঘর প‌বিত্র হারাম শরী‌ফে প্র‌বে‌শের দরজার সংখ্যা কত? বাংলা‌দেশসহ বি‌শ্বের বি‌ভিন্ন দেশ থে‌কে আগত লা‌খো হাজিদের ম‌নে একবা‌রের জন্য হ‌লেও এ প্রশ্ন‌ জা‌গে। কারণ, হারাম শরী‌ফে‌ চৌহ‌দ্দী প্র‌বে‌শে পূর্ব, প‌শ্চিম, উত্তর ও দ‌ক্ষিণ সর্বত্রই শুধু গেট আর গেট।

হজ মৌসু‌মে হা‌জিদের জন্য বাদশাহ আবদুল আজিজ গেট খু‌লে দেওয়া হ‌য়। এবারও খুলে দেওয়া হয়েছে। ত‌বে ওমরাহ, তাওয়াফ ও পাঁচ ওয়া‌ক্ত নামা‌জে লা‌খো হা‌জির জমা‌য়েত হওয়ায় বাদশাহ আবদুল আজিজ গেট ছাড়াও বিভিন্ন গেট দি‌য়ে হাজিরা প্র‌বেশ কর‌ছেন। মূল কাবাঘর থে‌কে শুরু ক‌রে চারতলার ছ‌াদ পর্যন্ত লো‌কে লোকারণ্য।

গত ক‌য়েক‌দিন একা‌ধিক নিরাপত্তারক্ষীদের সা‌থে কথা ব‌লেও দরজার প্রকৃত সংখ্যা জান‌তে পা‌রা যায়নি। কেউ কেউ ব‌লে‌ছেন, দরজার সংখ্যা ১৭৬, আবার কেউ কেউ বল‌ছেন ২১০টি।

স‌রেজ‌মিন দেখা যায়, হারাম শরী‌ফের ভেত‌রে সুষ্ঠুভা‌বে হা‌জি‌দের ওমরাহ, তওয়াফ ও নামাজ আদা‌য়ের জন্য পুরুষ ও ম‌হিলা‌দের জন্য যৌথ ও পৃথক প্র‌বেশ দরজা রাখা হয়েছে। নি‌র্দিষ্ট সম‌য়ের পর সবুজ বা‌তি বন্ধ রাখা হয়। হা‌জি‌দের সু‌বিধা‌র্থে কিছু কিছু দরজায় ডি‌জিটাল তথ্য বোর্ডে নানা তথ্য দেওয়া হয়।

বি‌ভিন্ন প্র‌বেশ দরজায় সবুজ বা‌তি জ্ব‌লে। হারাম শরী‌ফের ভেত‌রে জায়গা পূর্ণ হ‌লে সবুজ বা‌তি বন্ধ হ‌য়ে যায়। অধিকাংশ দরজায় লম্বা করিডোর আছে। শা‌রীরিক প্র‌তিবন্ধী‌দের জন্য হুইল চেয়ারের সুব্যবস্থা র‌য়ে‌ছে। হে‌রেফ শরী‌ফে প্র‌বে‌শের জন্য এক ডজ‌নেরও বেশি এস্কে‌লেটর সি‌ড়ি র‌য়ে‌ছে।

মূল কাবাঘর ও এর আশেপা‌শে স্থানগু‌লো কেমন তা জান‌তে আগ্রহ র‌য়ে‌ছে। জানা গে‌ছে, ৬২৭ বর্গফু‌টের মূল কাবাঘর‌টির উচ্চতা ৩৯ ফুট ৬ ইঞ্চি, ভেত‌রের ক‌ক্ষের আয়তন ১৩/৯ মিটার। পূর্ব‌ দি‌কের দেয়াল ৪৮ ফুট ৬ ইঞ্চি ও প‌শ্চি‌মে ৪৬ ফুট ৫ ইঞ্চি। হা‌তি‌মের আয়তন ৩৫ ফুট।

এ জাতীয় আরও খবর

নবীনগরে জমি নিয়ে বিরোধে হামলায় প্রতিবন্ধী নারীসহ আহত ২ জন

হানিফসহ ৪ আ. লীগ নেতার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ২৯ অক্টোবর

পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপা‌নের

সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫

প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি