[bangla_day], [english_date] [bangla_date]

ওষুধ খেতে গিয়ে ৪টি সু্ই গিলে ফেললেন নারী, অতঃপর…

news-image

ডেস্ক রিপোর্ট : ওষুধ খেতে গিয়ে কাপড় সেলাইয়ের ৪টি সুই গিলে ফেলেন এক নারী। তার নাম নিলুফা বিবি। এর মধ্যে একটি সুই গালে এবং অপর তিনটি আটকে যায় খাদ্যনালিতে।

ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার কেশরপুর গ্রামে শুক্রবার রাতে। পরে রোববার জটিল অস্ত্রোপচার করে খাদ্যনালি থেকে দুটি সুই বের করেন মালদহ মেডিকেল কলেজের চিকিৎসকেরা।
সাতজন চিকিৎসকের একটি দল প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় নারীর গলা থেকে ওই দুটি সুই বের করেন।

ভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নিলুফা বিবি বাড়িতে সেলাইয়ের কাজ করেন। শুক্রবার রাতে লোডশেডিং হয়ে যাওয়ায় অন্ধকারে ওষুধ খেতে যান তিনি। কিন্তু ওষুধের বদলে ভুল করে সেলাই করার চারটি সুই পানি দিয়ে খেয়ে ফেলেন তিনি।

একটি সুই গালে আটকে যায়। বাকি তিনটি খাদ্যনালি পর্যন্ত চলে যায়। প্রচণ্ড শ্বাসকষ্ট হলে পরিবারের লোকেরা তাকে স্থানীয় গঙ্গারামপুর হাসপাতালে নিয়ে যান। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক থাকায় চিকিৎসকেরা মালদহ মেডিকেলে তাকে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

মালদহ মেডিকেলের চিকিৎসক পার্থপ্রতিম মণ্ডল ও শিশির সমাদ্দারের নেতৃত্বে সাত জনের একটি মেডিকেল টিম গঠন করা হয়।

বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে সিএআরএম পদ্ধতিতে অস্ত্রোপচার করা হয় নারীর। প্রায় এক ঘণ্টা ধরে অস্ত্রোপচার করে শ্বাসনালি থেকে বের করা হয় দুটি সুই। এখনো একটি সুই ভেতরের মাংসপেশিতে আটকে রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে তাতে ভয়ের কোনো কারণ নেই বলে জানান তারা। বর্তমানে ওই নারী চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। সূত্র: এবেলা, যুগান্তর

এ জাতীয় আরও খবর

নবীনগরে জমি নিয়ে বিরোধে হামলায় প্রতিবন্ধী নারীসহ আহত ২ জন

হানিফসহ ৪ আ. লীগ নেতার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ২৯ অক্টোবর

পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপা‌নের

সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫

প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি