[bangla_day], [english_date] [bangla_date]

মোবাইলে মগ্ন গাড়ি চালক, বুকে বিঁধল রড (ভিডিও)

news-image

আন্তর্জাতিক ডেস্ক: গাড়ির ভেতরে বসে মোবাইল ফোনে চোখ রেখেছেন। ফোনেই ব্যস্ত ছিলেন তিনি। কিন্তু হঠাৎ গাড়ির সামনের গ্লাস ভেদ করে ছুটে আসা এক খণ্ড লোহা বুকের এপাশ-ওপাশ করে দিল। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে এমন ভয়াবহ দুর্ঘটনার সময়ও ওই ব্যক্তি ছিলেন শান্ত, বার বার চাপতে থাকেন মোবাইল।
রোমহর্ষক এ দুর্ঘটনা ঘটেছে চীনে। দুর্ঘটনার পর জরুরি সার্ভিসের কর্মীদের আসতে বেশ কিছুক্ষণ লেগে যায়। অসহ্য যন্ত্রণা বুকে নিয়ে সময় পার করতে মোবাইল চাপতে থাকেন ওই ব্যক্তি।

চীনা সংবাদমাধ্যম শাংহাইস্ট বলছে, গত সপ্তাহে চীনের লিয়াওনিং প্রদেশের লিয়াওইয়াং শহরে এ ঘটনা ঘটেছে। চালকের অসাবধানতার কারণে গাড়িটি গার্ডরেলে ধাক্কা মারে। এরপরই ১৩ ফুট দীর্ঘ ধাতব রডটি তার বুকের বাম দিক দিয়ে সোজা ঢুকে বেরিয়ে যায়।তবে বিস্ময়কর হলো ভয়াবহ এ ঘটনার পরও ওই ব্যক্তি ছিলেন শান্ত। রডটি বুকে ঢুকে গেলেও মনোযোগ ছিল নিজের ফোনের দিকে।

চীনের এই দুর্ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। ভিডিও স্ট্রিমিং সাইড মিয়াওপাইয়ে ভিডিও এখন পর্যন্ত ৬০৪ মিলিয়নের বেশিবার দেখা হয়েছে। চীনের নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতেও ভিডিওটি এখন ভাইরাল।
ফুটেজে দেখা যায়, উদ্ধারকারীদের একটি দল ওই ব্যক্তিকে গাড়ি থেকে বের করে নিয়ে আসেন। অ্যাম্বুলেন্সে তোলার সময়ও ওই ব্যক্তি নিজের মোবাইল চাপাচাপি করছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে জমি নিয়ে বিরোধে হামলায় প্রতিবন্ধী নারীসহ আহত ২ জন

হানিফসহ ৪ আ. লীগ নেতার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ২৯ অক্টোবর

পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপা‌নের

সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫

প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি