[bangla_day], [english_date] [bangla_date]

দশম শ্রেণির ছাত্রকে নিয়ে শিক্ষিকার পলায়ন

news-image

১৫ বছর বয়সী দশম শ্রেণির এক ছাত্রকে নিয়ে পালানোর অভিযোগে এক নারী শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন ওই নারী শিক্ষক এবং ছাত্র। সোমবার অভিযান চালিয়ে ২৯ বছর বয়সী ওই নারী শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।

চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে ভারতের হরিয়ানা প্রদেশের ফতেহাবাদে। ঘটনার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশের পরিদর্শক সুরেন্দ্রর কুমার বলেছেন, বিচারবিভাগীয় অাদালত ওই নারী শিক্ষককে রিমান্ডে পাঠিয়েছেন।

পুলিশ বলছে, ১৫ বছরের ওই ছাত্রকে নিয়ে গত শুক্রবার থেকে পলাতক ছিলেন নারী শিক্ষক। পরে স্কুলের অধ্যাপকের কাছে সন্দেহজনক মনে হওয়ায় তিনি উভয়ের পরিবারকে ডাকেন।

এ ঘটনার পর ওই ছাত্রের বাবা খুনের উদ্দেশে তার ছেলেকে অপহরণ করা হয়েছে বলে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ এনে ফতেহাবাদ সিটি পুলিশ স্টেশনে মামলা দায়ের করেন। প্রলোভন দেখিয়ে ও চাপ্রয়োগ করে তার ছেলেকে ওই নারী শিক্ষক নিয়ে গেছেন বলে অভিযোগে উল্লেখ করেছেন তিনি।

পুলিশ বলছে, ওই ছাত্রের সঙ্গে নারী শিক্ষক প্রায়ই যোগাযোগ করতেন বলে তদন্তে উঠে এসেছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগের মাধ্যমে দু’জন মোবাইল নম্বরও বিনিময় করেছে।

পুলিশ পরিদর্শক সুরেন্দ্রর কুমার বলেন, আমরা তদন্তে জানতে পেয়েছি যে, ওই ছাত্র ও নারী শিক্ষক বেশ কয়েকবার মোবাইলে ফোনে কথা বলেছেন। শুক্রবার বাড়িতে মোবাইল ফোন রেখে চলে যান নারী শিক্ষক। সোমবার সকালে ফতেহাবাদ থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বিচারকের সামনে ছাত্রকে তোলা হলে সেখানে বিস্তারিত তথ্য জানায় সে।

অভিযুক্ত ওই নারী শিক্ষক ছাত্রকে সঙ্গে নিয়ে পালিয়ে যাওয়ার তথ্য স্বীকার করেছেন। ওই ছাত্রকে হরিয়ানার হিসার থেকে সঙ্গে নেয়ার পর জম্মু-কাশ্মিরের কাটরা এলাকায় যান তিনি। এছাড়া ছাত্রের সর্বশেষ অবস্থান কাটরা এলাকায় ছিল বলে জানিয়েছে পুলিশ।

তবে ছাত্রের সঙ্গে জোরপূর্বক কোনো শারীরিক সম্পর্ক অস্বীকার করেছেন ওই নারী শিক্ষক। পুলিশ পরিদর্শক সুরেন্দ্রর কুমার বলেন, ‘আমরা এখন পর্যন্ত এ ধরনের কোনো তথ্য পাইনি। এছাড়া তাদের মেডিকেল পরীক্ষাও করা হয়নি। গ্রেফতারের পরপরই ওই নারী শিক্ষককে আদালতে হাজির করা হয়।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে জমি নিয়ে বিরোধে হামলায় প্রতিবন্ধী নারীসহ আহত ২ জন

হানিফসহ ৪ আ. লীগ নেতার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ২৯ অক্টোবর

পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপা‌নের

সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫

প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি