[bangla_day], [english_date] [bangla_date]

মডেলিংয়ের নামে কিশোরীকে ‘নগ্ন’, ৩ জনের কারাদণ্ড

news-image

সোশ্যাল মিডিয়ায় ইমরান খানকে নিয়ে হাঁসি-ঠাট্টা!

অনলাইন ডেস্ক : ক্ষমতায় এসেই সরকারের মন্ত্রী ও আমলাদের ব্যয় সংকোচের জন্য প্রথম শ্রেণির বিমানে উড়ান নিষিদ্ধ করেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু কয়দিন কাটতে না কাটতেই ব্যয় বাড়ানোর বিতর্কে জড়িয়ে পড়েছেন তিনি নিজেই। ফলত তাকে নিয়ে হাঁসি-ঠাট্টা করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

ইসলামাবাদের বানিগালায় প্রধানমন্ত্রীর বাসভবন থেকে নিজের পুরানো বাড়িতে প্রায়ই যাতায়াত করেন ইমরান খান। আর এই কাজে ব্যবহার করেন সরকারি হেলিকপ্টার।

মন্ত্রী আমলাদের খরচ কমানোর কথা বলে কেন ইমরান নিজে বারবার হেলিকপ্টারে যাতায়াত করে ব্যয় বাড়াচ্ছেন, সেই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সোমবার ১৬ হাজার টুইটে ইমরানের এই উড়ান নিয়ে সমালোচনা হয়েছে।

কেউ কেউ অটো রিক্সার সঙ্গে হেলিকপ্টারের লেজ জুড়ে দিয়ে সমালোচনায় মুখর হয়েছেন।

ইমরান খানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী অবশ্য বলেছেন, হেলিকপ্টারে চড়ায় খরচ কম হয়। প্রতি কিলোমিটারে মাত্র ৫৫ রূপি খরচ হয়।

হেলিকপ্টারে চড়ে অফিসে যাওয়াকে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠজনরা অবশ্য নানা যুক্তি দিয়ে বিষয়টিকে বৈধতা দেওয়া চেষ্টা করছেন। এতে রাস্তায় যানজট হয় না এবং জনগণের ভোগান্তি কম হয় বলেও দাবি করছেন ইমরানের লোকজন।

সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

নবীনগরে জমি নিয়ে বিরোধে হামলায় প্রতিবন্ধী নারীসহ আহত ২ জন

হানিফসহ ৪ আ. লীগ নেতার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ২৯ অক্টোবর

পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপা‌নের

সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫

প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি