[bangla_day], [english_date] [bangla_date]

সৌদিতে এক‌দি‌নে ১২ বাংলাদেশি হা‌জীর মৃত্যু‌

news-image

নিউজ ডেস্ক: প‌বিত্র হজ পালনকা‌লে গতকাল ২৪ আগস্ট এক‌দি‌নে ১২ হা‌জির মৃত্যু হয়েছে। এ নি‌য়ে মোট মৃত হা‌জির সংখ্যা‌ বৃ‌দ্ধি পে‌য়ে দাঁড়া‌লো ৮৩ জ‌নে। ধর্ম মন্ত্রণালয়ের বাংলা‌দেশ হজ ম্যা‌নেজ‌মেন্ট পোর্টা‌লের নিয়‌মিত বুলেটিনের তথ্য মতে ২৩ তারিখ পর্যন্ত বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর সংখ্যা ছিল ৭১ জন। কিন্তু ২৪ আগস্ট শুক্রবার বুলেটিনে প্রকাশ করা হয় ৮৩ জন হাজির মৃত্যু হয়েছে।

বাংলাদেশ হজ মে‌ডি‌কেল টি‌মের প্রধান ডা মো. জা‌কির হো‌সেন এ তথ্যের সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, হৃদ‌রো‌গে আক্রান্ত হ‌য়ে ‌এদের অধিকাংশেরই মৃত্যু হ‌য়ে‌ছে। তবে তা‌দের ম‌ধ্য কতজন পুরুষ আর কতজন নারী তা তাৎক্ষণিকভা‌বে জানা‌তে পারেন‌নি ডা মো. জা‌কির হো‌সেন। তবে তিনি জানান, মৃত‌দের অধিকাংশ ব‌য়োবৃদ্ধ ও বার্ধক্যজ‌নিত বি‌ভিন্ন রো‌গে ভুগ‌ছি‌লেন।

এদিকে হজ ব্যবস্থাপনা সরাসরি প্রত্যক্ষ করার জন্য ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান মদিনায় পৌঁছেছেন। এ সময় মদিনাস্থ হজ অফিসার সহ উর্ধতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এ বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ৭৯৮ জন হজযাত্রী সৌদি আরবে যান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় সাত হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজার জন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২৭ আগস্ট ও শেষ ফিরতি ফ্লাইটটি দেশে পৌঁছাবে আগামী ২৬ সেপ্টেম্বর।

এ জাতীয় আরও খবর

নবীনগরে জমি নিয়ে বিরোধে হামলায় প্রতিবন্ধী নারীসহ আহত ২ জন

হানিফসহ ৪ আ. লীগ নেতার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ২৯ অক্টোবর

পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপা‌নের

সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫

প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি