[bangla_day], [english_date] [bangla_date]

৮ গ্লাসের কম পানি খেলেই বিপদ

news-image

অনলাইন ডেস্ক : শরীর সুস্থ রাখার জন্য পানি পান খুবই জরুরি। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য এবং শরীর সুস্থ রাখার জন্য প্রত্যেকদিন খুব কম করে ৮ গ্লাস পানি খাওয়া খুবই প্রয়োজন।

তাদের মতে, পানি সমস্ত রোগ প্রতিরোধের সবথেকে ভালো ওষুধ। পর্যাপ্ত পরিমানে পানি পান করলে মাথার যন্ত্রণা, অম্বল, শরীরের ব্যথা এবং ক্লান্তি দূর হয়ে যায়। আর কী কী উপকারিতা পাওয়া যায় পানি পানের ফলে, আমাদের আজকের এই প্রতিবেদন থেকে জেনে নি বিস্তারিত-

১) ওজন কমানোর জন্য কত কিছুই করি আমরা। কিন্তু পর্যাপ্ত পরিমানে পানি খেলে যে ওজন সবচেয়ে সহজে কমে যেতে পারে। যখন আমরা সঠিক পরিমানে পানি খাই, আমাদের খাবার তত তাড়াতাড়ি হজম হয়ে যায়।

২) শরীরকে রোগ মুক্ত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে পানি।

৩) পর্যাপ্ত পরিমানে পানি খেলে পেশি, হাড় সুস্থ থাকে।

৪) ওজন কমানোর পাশাপাশি আর যে বিষয়ে আমরা সবথেকে বেশি সময় দিই, তা হল ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে। কত না প্রসাধনী ব্যবহার করি। পর্যাপ্ত পরিমানে পানি আমাদের শরীর থেকে সমস্ত টক্সিন দূর করতে সাহায্য করে। ফলে ব্রন, অ্যাকনে প্রভৃতি যাবতীয় সমস্যা কমে গিয়ে আমাদের ত্বক আরও উজ্জ্বল হয়ে ওঠে।

৫) পানি আমাদের শরীরে এনার্জির পরিমান বাড়িয়ে দেয়। বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

নবীনগরে জমি নিয়ে বিরোধে হামলায় প্রতিবন্ধী নারীসহ আহত ২ জন

হানিফসহ ৪ আ. লীগ নেতার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ২৯ অক্টোবর

পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপা‌নের

সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫

প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি