[bangla_day], [english_date] [bangla_date]

চিকিৎসকের পরামর্শ ছাড়া ভিটামিন থেলে শরীরে ক্ষতির ঝুঁকি

news-image

স্বাস্থ্য ডেস্ক : ভিটামিন শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেহের পর্যাপ্ত বৃদ্ধি ও সুস্থ থাকার ক্ষেত্রে প্রতিটা ভিটামিনের আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। একারণে অনেকে নিয়মিত খাবার খাওয়ার পাশাপাশি নিয়ম করে ভিটামিন ট্যাবলেট খান। কিন্তু গবেষণা বলছে, চিকিৎসকের পরামর্শ ছাড়া প্রতিদিন পাঁচ ধরনের ভিটামিন ট্যাবলেট খেলে লাভের চেয়ে শরীরে ক্ষতির ঝুঁকি বাড়ে।

ভিটামিন এ: ভিটামিন এ শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি স্নায়ুতন্ত্রকে সুস্থ রাখে। যুক্তরাষ্ট্রের জাতীয় ক্যান্সার ইনস্টিটিউশনের গবেষণা বলছে, যারা ধূমপান করেন তারা যদি নিয়মিত ভিটামিন এ ট্যাবলেট খান তাদের ফুসফুসের ক্যান্সার হতে পারে। অতিরিক্ত পরিমাণে ভিটামিন এ ট্যাবলেট খেলে লিভারের উপরও তা প্রভাব ফেলে।

ভিটামিন বি ৬: রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ভিটামিন বি ৬। কিন্তু গবেষণা বলছে, দিনে ১০ মিলিগ্রামের বেশি এই ভিটামিন সম্বৃদ্ধ ট্যাবলেট খেলে নার্ভের সমস্যা হতে পারে।

ভিটামিন সি : ভিটামিন সি শরীরের জন্য দারুন উপকারী। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং যেকোন ধরনের ইনফেকশন সারাতে এটি দারুন কার্যকরী। গবেষণা বলছে, ভিটামিন সি ট্যাবলেট নিয়মিত খেলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বাড়তে পারে।

ভিটামিন ই: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গেছে, দীর্ঘদিন ভিটামিন ই ট্যাবলেট খেলে ধীরে ধীরে ব্রেইন স্ট্রোক হওয়ার ঝুঁকি বাড়ে।

মাল্টি ভিটামিন: অনেকেই সুস্থ থাকতে নিয়মিত মাল্টি ভিটামিন খান। গবেষকরা বলছেন, দীর্ঘদিন কেউ এই ভিটামিন খেলে হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকি বাড়ে।।

শরীরে ভিটামিন ঘাটতি পূরণ করতে সাপ্লিমেন্ট খাওয়ার পরিবর্তে গবেষকরা বেশি পরিমান ভিটামিনযুক্ত খাবার যেমন-শাকসবজি,ফলমূল, বাদাম, ,আখরোট, দইসহ সব ধরনের স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে জমি নিয়ে বিরোধে হামলায় প্রতিবন্ধী নারীসহ আহত ২ জন

হানিফসহ ৪ আ. লীগ নেতার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ২৯ অক্টোবর

পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপা‌নের

সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫

প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি