[bangla_day], [english_date] [bangla_date]

ফেঞ্চুগঞ্জে বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ড

news-image

নিউজ ডেস্ক : সিলেটের ফেঞ্চুগঞ্জে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি উপকেন্দ্রে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

সোমবার সকাল ১০টায় ফেঞ্চুগঞ্জে শাহজালাল সার কারখানা ও পালবাড়ির মধ্যখানে অবস্থিত ২৩০ কেভি ক্ষমতাসম্পন্ন উপকেন্দ্রে এ অগ্নিকাণ্ড ঘটে।

আগুনে ৩০০ এমবিএ ট্রান্সফরমারের জাতীয় সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়। এর মাধ্যমে হবিগঞ্জের বিবিয়ানা গ্যাসক্ষেত্র, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুরে বিদ্যুৎ সরবরাহ করা হয়।

খবর পেয়ে ফায়ার ব্রিগেডের চারটি ইউনিট ২ ঘণ্টা চেষ্টার পর দুপুর ১২টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এছাড়া অগ্নিকাণ্ডের সঙ্গে সঙ্গে বিদ্যুৎ নিয়ন্ত্রণ কক্ষ থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়। এতে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

স্থানীয়রা জানান, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেও আগুনের লেলিহান শিখা দেখা যায়। এতে তারা লোকজন আতংকিত হয়ে পড়েন।

ঘটনার ব্যাপারে সিলেট বিদ্যুৎ বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী রতন কুমার বলেন, কী কারণে অগ্নিকাণ্ড ঘটেছে- তা এখনও বলা সম্ভব নয়। শর্টসার্কিট না অন্য কারণে অগ্নিকাণ্ড ঘটেছে- তা পরে জানা যাবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে জমি নিয়ে বিরোধে হামলায় প্রতিবন্ধী নারীসহ আহত ২ জন

হানিফসহ ৪ আ. লীগ নেতার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ২৯ অক্টোবর

পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপা‌নের

সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫

প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি