[bangla_day], [english_date] [bangla_date]

বিয়ের আসরে ম্যাজিস্ট্রেট, পালিয়ে গেল বর

news-image

নিউজ ডেস্ক : জমজমাট কমিউনিটি সেন্টারে তখন খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়েছে। বিয়ে সম্পন্ন করার আনুষ্ঠানিকতা বাকি।

এসময় বিয়ের আসরে উপস্থিন হন ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়েই পালিয়ে যায় বর। কেন না কনের বয়স কম। ঘটনাটি ঘটেছে ফেনী শহরের একটি কমিউনিটি সেন্টারে।

ফেনীর লালপোলের হাজী বশির উল্লাহ কমপ্লেক্স এর আল মক্কা কমিনিউটি সেন্টারে একটি বাল্যবিয়ে হচ্ছে-এমন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে সেখানে হাজির হন ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।

এ সময় কনের পিতা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানান একটি জন্মসনদ আছে তার কাছে। জন্মসনদ ইস্যুর তারিখ ১৫-০৩-২০১৫ আর সনদে স্বাক্ষরের তারিখ ১২-০৯-১৭। সন্দেহ হয় নির্বাহী ম্যাজিস্ট্রেটের। এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ উদ্দিন নাছিমকে ফোন করেন তিনি।

চেয়ারম্যান হাজির হওয়ার পর মেয়ের বাবা স্বীকার করেন তিনি কম্পিউটারে তথ্য জাল করেছেন।

এছাড়া ইউনিয়ন পরিষদের সচিবের স্বাক্ষর জাল। মেয়ের প্রকৃত বয়স ১৬ বছর ছয় মাস। জন্ম সনদে দেখানো হয়েছে ১৮ বছর ছয় মাস। এ সময় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর ৪ ধারায় বিবাহ বন্ধ ঘোষণা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।

চেয়ারম্যানের নিকট একটি মুচলেকা সম্পাদনের নির্দেশনা প্রদান করেন। এসময় ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান বর মো: আলমগীর (৩০) ও কাজী।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা জানান, রূপকল্প ২০২১ বাস্তবায়নে বাল্য বিবাহ শূন্যের কোঠায় নামিয়ে আনার পরিকল্পনা আছে সরকারের। এ ব্যাপারে নিরলস পরিশ্রম করে যাচ্ছে জেলা প্রশাসন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে উপস্থিত ছিলেন ব্যাটালিয়ান আনসারের সদস্যরা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে জমি নিয়ে বিরোধে হামলায় প্রতিবন্ধী নারীসহ আহত ২ জন

হানিফসহ ৪ আ. লীগ নেতার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ২৯ অক্টোবর

পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপা‌নের

সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫

প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি