[bangla_day], [english_date] [bangla_date]

স্ত্রীর মরদেহ দেখতে এসে স্বামীর মৃত্যু

news-image

কুমিল্লা প্রতিনিধি : স্ত্রীর মৃত্যু সংবাদ শুনে ঢাকা থেকে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন আনোয়ার হোসেন। কিন্তু স্ত্রীর মরদেহ দেখার আগেই বাড়ির পাশে এসে জ্ঞান হারান তিনি। পরে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার। মঙ্গলবার ভোরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের বামনিশাইর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার গৃহবধূ রিফা আক্তার পুকুর পাড়ে স্বামী আনোয়ারের সঙ্গে মুঠোফোনে কথা বলছিলেন। এক পর্যায়ে মৃগী রোগে আক্রান্ত হয়ে তিনি পুকুরে পড়ে যান। বাড়ির লোকজন উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে স্ত্রীর মৃত্যু সংবাদ পেয়ে আনোয়ার হোসেন রাতে বাড়ির উদ্দেশে রওনা হন। গভীর রাতে তিনি বাড়ির কাছাকাছি এসে পৌঁছান। এসময় তিনি স্ত্রীর নাম ধরে চিৎকার করতে করতে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে অজ্ঞান অবস্থায় দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান তিনি। স্ত্রী ও স্বামীর এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে দেবিদ্বার থানার এসআই সাইদুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য স্বামী-স্ত্রীর মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে জমি নিয়ে বিরোধে হামলায় প্রতিবন্ধী নারীসহ আহত ২ জন

হানিফসহ ৪ আ. লীগ নেতার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ২৯ অক্টোবর

পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপা‌নের

সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫

প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি