[bangla_day], [english_date] [bangla_date]

‘যত অপহরণ বা গুম হয়েছে, অধিকাংশই আমরা উদ্ধার করেছি’

news-image

গাজীপুর প্রতিনিধি : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘এ পর্যন্ত যতগুলো অপহরণ বা গুম হয়েছে তাদের অধিকাংশই আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি।’ বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুর পুলিশ লাইনস ময়দানে জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পুলিশপ্রধান বলেন, ‘সবগুলো অপহরণ বা গুমের ঘটনায় মামলা বা জিডি হয়েছে। তাদের উদ্ধারের ব্যাপারে গোয়েন্দা ও থানা পুলিশ কাজ করে যাচ্ছে। তাদের উদ্ধারে আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই। আমরা আশাবাদী যারা অপহরণ হয়েছে, তাদের উদ্ধার করা সম্ভব হবে।’

রোহিঙ্গাদের প্রসঙ্গে আইজিপি বলেন, ‘যেসব রোহিঙ্গা আমাদের দেশে আশ্রয় নিয়েছে, আমরা তাদের পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে যাচ্ছি। শুধু পুলিশ নয়, প্রশাসনসহ অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সেখানে নিরাপত্তা বিধানের জন্য নিয়োজিত আছে। কোনো রোহিঙ্গা যাতে অপরাধমূলক কোনো কার্যকলাপে জড়িয়ে না পড়ে, সে ব্যাপারটাও আমরা নজরে রেখেছি।’

এর আগে বিকেলে শহীদুল হক পুলিশ লাইনস ময়দানে এসে প্রথমে পুলিশ সমাবেশে অভিবাদন গ্রহণ করেন। এরপর তিনি পুলিশ সদস্যদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা উপভোগ এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিদর্শক (এসবি) জাবেদ পাটোয়ারী, ঢাকা রেঞ্জের অতিরিক্ত মহাপরিদর্শক মোহা. শফিকুল ইসলাম, অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) আবুল কালাম আজাদ, গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, আইজিপির সহধর্মিণী সামসুন্নাহার রহমান, গাজীপুর পুলিশ সুপারের সহধর্মিণী শিরিন আক্তার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপি শোয়েব আহমেদ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।

সন্ধ্যায় দেশের খ্যাতনামা শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে জমি নিয়ে বিরোধে হামলায় প্রতিবন্ধী নারীসহ আহত ২ জন

হানিফসহ ৪ আ. লীগ নেতার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ২৯ অক্টোবর

পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপা‌নের

সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫

প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি