[bangla_day], [english_date] [bangla_date]

প্রথম দিন খুলনা থেকে কলকাতা গেলেন ২৫৩ যাত্রী

news-image

খুলনা প্রতিনিধি : দীর্ঘ ৫২ বছর পর আবার বাণিজ্যিকভাবে খুলনার সঙ্গে কলকাতার রেল যোগাযোগ শুরু হলো। আজ বৃহস্পতিবার দুপুরে প্রথমবারের মতো খুলনা ছেড়ে গেল বন্ধন এক্সপ্রেস ট্রেন। আর এতে চেপে বাংলাদেশ ছেড়ে ভারতে গেলেন ২৫৩ জন। অবশ্য এর আগে ওই ট্রেনে চেপে কলকাতা থেকে বাংলাদেশে এসেছেন ৫৩ যাত্রী ও ৬৬ জন রেলকর্মী।

বন্ধন ট্রেনের প্রথম আগমন ও যাত্রা উপলক্ষে খুলনা রেলস্টেশনে ছিল উৎসবমুখর পরিবেশ। বাংলাদেশ থেকে যাঁরা যাচ্ছেন তাঁদের কারো দাদা বাড়ি হয়তো ভারতে। আবার ভারত থেকে বাংলাদেশের নানাবাড়ি এসেছেন কেউ কেউ।

যাঁরাই আজ এসেছেন বা গেছেন, তাঁরা হয়ে গেছেন ইতিহাসের সাক্ষী। এই মুহূর্তকে ঐতিহাসিক উল্লেখ করে কলকাতামুখী ট্রেনের উদ্বোধন করেন ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। তিনি বলেন, এই ট্রেন দুই দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে। তিনি জানান, খুলনায় এ বছরই ভারতীয় উপহাইকমিশন চালু হবে।

এর আগে আজ সকাল ৭টায় কলিকাতা থেকে ছেড়ে আসে বন্ধন এক্সপ্রেস ট্রেনটি। দুপুর সাড়ে ১২টায় সেটি খুলনা পৌঁছে। পরে দুপুর পৌনে ২টায় যাত্রী নিয়ে আবার কলকাতার উদ্দেশে রওনা দেয় ট্রেনটি।

গত ৯ নভেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেন বন্ধন এক্সপ্রেস। সেদিন এই ট্রেনটি ভারত এবং বাংলাদেশের জনগণের প্রতি উৎসর্গ করা হয়।

১৯৬৫ সালের পর্যন্ত বরিশাল এক্সপ্রেস নামে একটি ট্রেন শিয়ালদহ থেকে খুলনা পর্যন্ত চলাচল করত। এর ৫২ বছর পর চালু হলো বন্ধন এক্সপ্রেস।

এ জাতীয় আরও খবর

নবীনগরে জমি নিয়ে বিরোধে হামলায় প্রতিবন্ধী নারীসহ আহত ২ জন

হানিফসহ ৪ আ. লীগ নেতার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ২৯ অক্টোবর

পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপা‌নের

সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫

প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি