[bangla_day], [english_date] [bangla_date]

র‌্যাবের ফাঁদে ধরা ভুয়া এসপি মুন্নি

news-image

ফরিদপুর প্রতিনিধি : ‘পুলিশ সুপার মুন্নি’ পরিচয়ে প্রতারণার অভিযোগে এক নারীকে আটক করেছে র‌্যাব।

বুধবার রাতে মাগুরার শ্রীপুর থানার সব্দালপুর ইউনিয়নের সোনাইতন্দী গ্রাম থেকে রিনা বেগম (৪৫) নামের ওই নারীকে আটক করা হয়।

ফরিদপুর র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন সমকালকে এতথ্য জানিয়েছেন।

অভিযোগ আছে, রিনা নিজেকে লালমনিরহাট জেলায় কর্মরত ‘এসপি মুন্নি’ পরিচয় দিয়ে পুলিশে চাকরি প্রত্যাশীদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে তাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। এরই ধারাবাহিকতায় ঝিনাইদহের শৈলকূপা থানার হাটফাজিলপুর গ্রমের জাহাঙ্গীর বিশ্বাসকে (৩০) পুলিশের কনস্টেবল পদে চাকরি দেওয়ার নাম করে নগদ দুই লাখ ৭০ হাজার টাকা এবং দেড় ভরি স্বর্ণালঙ্কার হাতিয়ে নেন রিনা।

পরে চাকরি না পেয়ে জাহাঙ্গীর বিশ্বাস লিখিতভাবে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পে বিষয়টি লিখিতভাবে জানায় এবং ‘এসপি মুন্নি’র ইউনিফর্ম পরা ছবি দেখান। জাহাঙ্গীর বিশ্বাস এ ব্যাপারে বৃহস্পতিবার মাগুরার শ্রীপুর থানায় একটি প্রতারণার মামলাও করেন।

ফরিদপুর র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন জানান, তার নেতৃত্বে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে রিনা বেগমকে বাড়ি থেকে আটক করেন।

আটক রিনা জিজ্ঞাসাবাদে জানান, ‘এসপি মুন্নি’ নামে কেউ নেই। তিনি নিজে বিভিন্ন সময়ে মোবাইল ফোনে নিজের কণ্ঠস্বর পরিবর্তন করে ‘এসপি মুন্নি’ বলে পরিচয় দিয়ে আসছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে জমি নিয়ে বিরোধে হামলায় প্রতিবন্ধী নারীসহ আহত ২ জন

হানিফসহ ৪ আ. লীগ নেতার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ২৯ অক্টোবর

পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপা‌নের

সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫

প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি