[bangla_day], [english_date] [bangla_date]

রোগ রুখতে এক কাপ দুধে ৩ কোয়া রসুন

news-image

স্বাস্থ্য ডেস্ক : সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, একটি ঘরোয়া টোটকার মাধ্যমে সহজেই রুখে দেওয়া যেতে পারে বহু জটিল রোগ। ঋতু বদলের সময় সর্দিকাশি বা ভাইরাল ফিভার হওয়ার আশঙ্কা থাকে বেশি।

এ ধরনের রোগের ক্ষেত্রে সাধারণত চিকিৎসকের পরামর্শে কড়া ডোজের অ্যান্টিবায়োটিক খাওয়া হয়ে থাকে। তবে অনেকেই পারতে সাধ্যে ওষুধ খেতে চান না। আর অ্যান্টিবায়োটিক খাওয়া তো তাদের একদমই পছন্দ!

এমন সব মানুষকে সুখবর দিচ্ছে সাম্প্রতিক ওই গবেষণা। এতে উঠে এসেছে, একটি ঘরোয়া কৌশলের মাধ্যমে সহজেই রুখে দেওয়া যেতে পারে ভাইরাস ও সর্দি-জ্বরের আক্রমণ। এমনকি এর মাধ্যমে বাতের ব্যাথার মতো রোগেরও প্রতিরোধ করা সম্ভব।

এটার জন্য দরকার এক কাপ দুধ, তিন কোয়া রসুন, এক চামচ হলুদ গুঁড়া, প্রয়োজন মতো চিনি ও পরিমাণ মতো পানি। প্রথমে দুধ-পানি মিশিয়ে একটু পাতলা করে নিন। এর মধ্যে রসুন কোয়াগুলো থেঁতলে দিয়ে ফোটান। দুধের সঙ্গে সেগুলো মিশে গেলে হলুদ গুঁড়া ও চিনি দিয়ে নেড়ে নিন। প্রয়োজনে পছন্দ মতো ফ্লেভারও মেশাতে পারেন। এর পর দশ মিনিট গরম করলেই প্রস্তুত হলো আপনার ঘরোয়া টোটকা।

শুধু সর্দিকাশির প্রতিষেধক নয়, এ বিশেষ পানীয় অ্যাজমা প্রতিরোধেও কাজ করে। এছাড়া এটি শরীরের ব্যাড কোলেস্টেরল কমায় ও যৌনক্ষমতা বাড়ায় বলেও দাবি বিশেষজ্ঞদের। সূত্র: এবেলা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে জমি নিয়ে বিরোধে হামলায় প্রতিবন্ধী নারীসহ আহত ২ জন

হানিফসহ ৪ আ. লীগ নেতার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ২৯ অক্টোবর

পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপা‌নের

সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫

প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি