[bangla_day], [english_date] [bangla_date]

প্রতিদিন মধু-দারুচিনির মিশ্রণ খাচ্ছেন তো?

news-image

স্বাস্থ্য ডেস্ক : আমাদের দৈনিক জীবনের গুরুত্বপূর্ণ দুটি উপাদান হলো মধু এবং দারুচিনি। রান্নার মশলা হিসেবে দারুচিনি বেশ পরিচিত। আর মধুও আপন গুণে গুণান্বিত। ওষধ হিসেবে এই দুটি প্রাচীনকাল থেকে ব্যবহার হয়ে আসছে। কোলেস্টোরল বাড়ছে নিয়ন্ত্রণহীন ভাবে? কিংবা বাতের ব্যথায় কষ্ট পাচ্ছেন? এই সব সমস্যার সমাধান পাবেন মধু-দারুচিনির মিশ্রণ থেকে। সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন এই মিশ্রণটি দূর করবে অনেকগুলো রোগ। চলুন জেনে নেওয়া যাক মধু-দারুচিনির স্বাস্থ্যগত উপকারসমূহ।

১। কোলেস্টোরল নিয়ন্ত্রণে রাখে
প্রতিদিন পৌনে ১ চা চামচ দারুচিনি এবং ৫ চা চামচ মধু দেহের খারাপ কোলেস্টোরল কমাতে বিশেষ ভাবে কার্যকরী। চাইলে এই দুটো একসাথে মিশিয়ে মিশ্রন তৈরি করে খেতে পারেন প্রতিদিন।
২। বাত/আর্থারাইটিস
এক জরিপে দেখা গিয়েছে মধু দারুচিনির পানি পান করার ফলে খুব অল্প সময়ের মধ্যে বাতের ব্যথা কমে গেছে। এক গ্লাস গরম পানিতে দুই টেবিল চামচ মধু আর এক টেবিল চামচ দারুচিনির গুঁড়ো মিশিয়ে নিন। এই পানি প্রতিদিন নিয়ম করে সকালে ঘুম থেকে উঠে আর রাতে ঘুমাতে যাওয়ার আগে পান করুন। কয়েক সপ্তাহের মধ্যে এটি আপনার বাতের ব্যথা কমিয়ে দেবে।
৩। নিঃশ্বাসে দুর্গন্ধ দূর করতে
কসুম গরম পানিতে মধু ও দারুচিনি মেশান। প্রতিদিন সকালে এটি পান করুন। এটি আপনার মুখের দুর্গন্ধ দূর করে দেবে।
৪। ঠাণ্ডা-সর্দি সারায়
মধু ও দারুচিনি উভয়েই রয়েছে অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিভাইলার এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা ঠাণ্ডা-সর্দির সমস্যা দ্রুত সারায়। প্রতিদিন মাত্র ১ চা চামচ মধুতে ১/৪ চা চামচ দারুচিনি গুঁড়ো মিশিয়ে খান। দ্রুত সমস্যার সমাধান পাবেন।
৫। চুল পড়া রোধে
অলিভ অয়েলের সাথে ১ টেবিল চামচ মধু, ১ চা চামচ দারুচিনির গুঁড়া মিশিয়ে পেষ্ট তৈরি করে নিন। এটি চুলের ফাঁকা জায়গায় লাগান (যেখান থেকে চুল পড়ে গেছে সেখানে)। ১৫ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে চুল শ্যাম্পু করে ফেলুন। এটি নতুন চুল গজাতে সাহায্য করবে।
৬। রোগ প্রতিরোধ বৃদ্ধি
নিয়মিত মধু আর দারুচিনির গুঁড়ো খেলে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। শরীরের ভেতরে অঙ্গ প্রত্যঙ্গগুলো বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া ও ভাইরাসের সঙ্গে যুদ্ধ করে আপনাকে সুস্থ থাকতে সাহায্য করে।
৭। দীর্ঘায়ু লাভ
তিন কাপ পানিতে চার চামচ মধু এবং এক চামচ দারুচিনির গুঁড়ো মিশিয়ে জ্বাল দিন। এই মিশ্রণটি প্রতিদিন পান করুন। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আয়ু বৃদ্ধি করে থাকে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে জমি নিয়ে বিরোধে হামলায় প্রতিবন্ধী নারীসহ আহত ২ জন

হানিফসহ ৪ আ. লীগ নেতার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ২৯ অক্টোবর

পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপা‌নের

সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫

প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি