,

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও পরিবারকে সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : রোববার (২৩ এপ্রিল) সকালে মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারী, খেতাবপ্রাপ্ত বীর উত্তম, বীর প্রতীক মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের মধ্যে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে নিজ কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ১২ মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকার প্রত্যেককে তিন লাখ টাকার চেক হস্তান্তর করেন। একজন মুক্তিযোদ্ধা বিদেশ থাকায় তাঁর পক্ষে একজন কর্মকর্তা চেক গ্রহণ করেন।

চেক গ্রহণকারীদের মধ্যে রয়েছেন- বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা মোছাম্মৎ মালেকা বেগম, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের মা মোছা. ফজিলা খাতুন, বীর উত্তম শাহ আলমের স্ত্রী মোছা. ফাতেমা খাতুন, বীর উত্তম আবদুস সাত্তার, বীর বিক্রম আবুল বাশারের ছেলে মহিন উদ্দিন, বীর বিক্রম জগৎ জ্যোতি দাসের বোন ফুলু রানী রায়, বীর প্রতীক খলিলুর রহমান, বীর প্রতীক আবদুল আলিমের স্ত্রী মোছা. জরিনা খাতুন, বীর প্রতীক নজরুল ইসলামের স্ত্রী রওনক জাহান, বীর প্রতীক সামছুল হকের স্ত্রী আনোয়ারা বেগম ও বীর প্রতীক মোক্তার আলী।

এ জাতীয় আরও খবর

নবীনগরে জমি নিয়ে বিরোধে হামলায় প্রতিবন্ধী নারীসহ আহত ২ জন

হানিফসহ ৪ আ. লীগ নেতার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ২৯ অক্টোবর

পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপা‌নের

সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫

প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি