[bangla_day], [english_date] [bangla_date]

ভারত-বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট সিরিজ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় প্রেস ব্রিফিং

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী ১০-১৫ এপ্রিল ভারত বনাম বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট সিরিজ অনুষ্ঠিত হবে। দিল্লীতে ৩ ম্যাচের এই সিরিজ ড্রীম ফর ডিজ-এ্যাবিলিট ফাউন্ডেশন হুইল চেয়ার বাংলাদেশ ক্রিকেট টিমের ১৫ জন সদস্য অংশ গ্রহন করবে। এতে অধিনায়কত্ব করবেন হাবিব মোল্লা এবং সহ-অধিনায়কত্ব করবেন আরিফুল ইসলাম। এ উপলক্ষে আজ শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সংগঠনটির পক্ষ থেকে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি হেদায়েতুল আজিজ মুন্না তার লিখিত বক্তব্যে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে খেলাধূলার আয়োজন করার জন্য সরকার সহ সমাজের সর্বস্তরের মানুষকে ধন্যবাদ জানান এবং সহযোগিতা কামনা করেন । এ সময় তিনি তার বক্তব্যে বলেন অবহেলিত এবং সকল প্রকার খোধূলা হতে বঞ্চিত এসব প্রতিবন্ধীরাও মানুষ। তারাও স্বপ্ন দেখে দেশে-বিদেশে খোলাধূলায় অংশগ্রহনের পাশাপশি সমাজে তাদের প্রতিভা বিকাশ ঘটাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। প্রেস ব্রিফিংয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য হুইল চেয়ার বাংলাদেশ ক্রিকেট টিমের ১৫ জন সদস্যের মধ্যে ৬ জন ব্রাহ্মণবাড়িয়া থেকে অংশগ্রহন করছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে জমি নিয়ে বিরোধে হামলায় প্রতিবন্ধী নারীসহ আহত ২ জন

হানিফসহ ৪ আ. লীগ নেতার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ২৯ অক্টোবর

পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপা‌নের

সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫

প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি