[bangla_day], [english_date] [bangla_date]

ব্রাহ্মণবাড়িয়ায় শ্রমিক সংকট সহ নানা কারণে বন্ধ হচ্ছে চাতাল মিল

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় চাতাল মিল গুলো দিনে দিনে  শ্রমিক সংকট সহ নানান কারণে বন্ধ হচ্ছে। বিপুল পরিমান অর্থ এই ব্যবসায় বিনিয়োগ করে বর্তমানে পথে বসার উপক্রম হয়েছে মিল মালিকদের । তারা বলছে শ্রমিক সংকট বর্তমানে তীব্র হয়ে দাড়িঁয়েছে। এছাড়াও শ্রমিকরা বিভিন্ন মালিকদের কাছ থেকে লাখ লাখ টাকা দাদন নিয়ে পালিয়ে যাওয়ার কারনে পথে বসতে হচ্ছে মিল মালিকদের। তার উপরে রয়েছে চড়া সুদে ব্যাংক ঋনের বোঝা। এদিকে শ্রমিকরা বলছে কাজের বিনিময়ে তাদের যে মজুরী প্রদান করা হয় তা দিয়ে সংসার চালানো কঠিন তাই ভিন্ন পেশায় ঝোকঁছেন তারা। তাছাড়া ধানের মূল্য বাজারের চালের মূল্যের চেয়ে বেশি হওয়ায় আরেকটি বাধা হয়ে দাড়িঁয়েছে। ধান প্রক্রিয়াজাত করণ শেষে চাল রুপান্তর করা পযর্ন্ত লোকসান গুণতে হয় বলে দাবি মিল মালিকদের।
জেলা চাতাল কল মালিক সমিতির পক্ষ থেকে  জানানো হয়, শ্রমিক সংকট, চড়া সুদে ব্যাংক লোন ও বাজারে ধানের ক্রয় মূল্য থেকে চালের বিক্রয় মূল্য কম হওয়ায় লোকসান বেড়ে যাওয়ার কারনে পুজির অভাবে মিল বন্ধ করে দিয়েছে অনেক মালিক। অচিরেই কম সুদে তাদের ব্যাংক ঋনের ব্যবস্থা করার দাবি জানান তিনি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে জমি নিয়ে বিরোধে হামলায় প্রতিবন্ধী নারীসহ আহত ২ জন

হানিফসহ ৪ আ. লীগ নেতার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ২৯ অক্টোবর

পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপা‌নের

সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫

প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি