[bangla_day], [english_date] [bangla_date]

ফের আলোচনায় সেই মিলি, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা

news-image

নিউজ ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসম্বলিত নোট আগুনে পুড়িয়ে দেয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করা বিতর্কিত নারী নেত্রী ফারহানা মিলির বিরুদ্ধে আবারও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যায় জেলা যুব মহিলা লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি মুক্তি খান এ মামলা দায়ের করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মেজবাহ্ উদ্দিন ভূঁইয়া মামলা রেকর্ড হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, জেলা মহিলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক ফারহানা মিলি গত ২৮ মার্চ রাতে তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে জেলা যুব মহিলা লীগের কয়েকজন নেত্রীকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ পোস্ট দেন।

সেই পোস্টে মিলি লেখেন, ‘চরিত্রহীন যুব মহিলা লীগের কয়েকজন অতি উত্তেজিত যুবতী, যৌবনের তাড়নায় পত্রিকার পাতায় উক্তি লিখে মিথ্যা খবর ছাপিয়ে দেয়াকে নেতৃত্ব বলে না, চুচ্যা ধানের বীজ ফেলিলে চুচ্যা ধানই ফলে, ক্ষমতার আদলে হুঁশ হারিয়ে বেহুঁশে অযোগ্য নারী নেত্রীরা, ভণ্ডামির চরমে পৌঁছেছে যুব মহিলা লীগ। ’

উল্লেখ্য, বঙ্গবন্ধুর ছবিসম্বলিত এক হাজার টাকার নোট আগুনে পুড়িয়ে দেয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্টের ঘটনায় ২০১৬ সালের ২৬ অক্টোবর তথ্যপ্রযুক্তি আইনে তৎকালীন যুব মহিলা লীগের নেত্রী ফারহানা মিলির বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করেন জেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক মশিউর রহমান লিটন।

এরপর থেকেই রাজনৈতিক অঙ্গনে বিতর্কিত হয়ে পড়েন মিলি। তবে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলনে মিলিকে সাংগঠনিক সম্পাদকের পদ দেয়া হয়।

তবে ফারহানা মিলি তার বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করে একে দলের একটি অংশের ষড়যন্ত্র বলে আখ্যায়িত করেছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে জমি নিয়ে বিরোধে হামলায় প্রতিবন্ধী নারীসহ আহত ২ জন

হানিফসহ ৪ আ. লীগ নেতার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ২৯ অক্টোবর

পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপা‌নের

সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫

প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি