[bangla_day], [english_date] [bangla_date]

সদর উপজেলার সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি সন্তোষজনক-জান্নাতুল ফেরদৌস

news-image

ব্র্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ঃ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেছেন, সদর উপজেলার সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি সন্তোষজনক। তিনি গতকাল মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা পরিষদের মাসিক আইন-শৃংখলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন।
এ সময় সভাপতির বক্তব্যে তিনি আরো বলেন, আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। তিনি বলেন, সদর উপজেলার নন্দনপুর এলাকার মহাসড়কের যানজট দ্রুত সময়ের মধ্যে নিরসন করা হবে। শহরের যানজট নিরসনের জন্য শহরের বিভিন্ন রোডে চলাচলের জন্য গাড়ি নির্দিষ্ট করে সেগুলোতে আলাদা আলাদা রঙ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তিনি রাতের বেলা সড়ক-মহাসড়ক ও বিভিন্ন পাড়া মহল্লায় পুলিশী টহল বাড়ানোর তাগিদ দিয়ে বলেন, জেলা সদর হাসপাতাল ও পাসপোর্ট অফিসকে দালালমুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি তিনি রেলওয়ে স্টেশনের টিকেট কালোবাজারী বন্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন। তিনি সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সড়ক-মহাসড়কে যেন ট্রাক্টর চলাচল করতে না পারে সেদিকে খেয়াল রাখার জন্য আইন-শৃংখলা বাহিনীকে আহবান জানান।
সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মোঃ মহসিন মিয়া, সদর উপজেলা প্রকৌশলী রেজাউল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈনুর রহমান, জেলা সদর হাসপাতালের চিকিৎসক আবু হামেদ, বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য আবুল কালাম ভূইয়া, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোরায়রাহ, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সহ-সভাপতি সুভাষ পাল, ইউপি চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহার, মোঃ তাজুল ইসলাম, আজাদ হোসেন হাজারী আঙ্গুর, আবদুল হক, আল-আমিনুল হক পাবেল, মোবাশ্বের আলম, এনামুল হক ওসমান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, পৌরসভার সহকারী প্রকৌশলী সুমন দত্ত, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য মোঃ নজরুল ইসলাম, এনজিও নেতা এস.এম শাহীন প্রমুখ।
সভায় সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঈন উদ্দিন ইকবাল, সদর উপজেলা কৃষি অফিসার কাজী আনোয়ার হোসেনসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য ও আইনশৃংখলা কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে জমি নিয়ে বিরোধে হামলায় প্রতিবন্ধী নারীসহ আহত ২ জন

হানিফসহ ৪ আ. লীগ নেতার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ২৯ অক্টোবর

পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপা‌নের

সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫

প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি