[bangla_day], [english_date] [bangla_date]

শিশু কিশোর সংগঠন অংকুর এর যাত্রা শুরু উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় অংকুর নামে শিশু কিশোর সংগঠন সাংস্কৃতিক কর্মকান্ড নিয়ে যাত্রা শুরু করেছে। গত শনিবার সংগঠনটির যাত্রাশুরু উপলক্ষে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে মনোজ্ঞ অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক অরবিন্দ দত্ত,সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাইনুর রহমান, প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি আল আমীন শাহীন, কণ্ঠশিল্পী ও কবি রত্ন দত্ত দে, কণ্ঠ শিল্পী আসিফ ইকবাল খান, কবি রোকেয়া রহমান কেয়া,এডভোকেট হুমায়ূন কবীর,শেখ ফরিদ প্রমুখ।স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও আহবায়ক আনিছুল হক রিপন, শুভেচ্ছা জানান সংগঠনের সদস্য সচিব জান্নাতুল ফেরদৌস কাঁকন।সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী রত্ন দত্ত দে, আসিফ ইকবাল, আনিছুল হক রিপন, সম্রাট আহমেদ রবিন, সোহেল রানা, অপরাজিতা অপু, করবী চক্রবর্তী, কাঁকন মৃধা, দীপক বিশ্বাস, শিশুশিল্পী তুলি, রাধিকা, মীম ও নুহা। আবৃত্তি করেন সুমাইয়া শিমু, সোহেল রানা এবং নোহা।নৃত্য পরিবেশন করেন আতিয়া পারভেজ,আয়ূশী রহমার ও চন্দ্রিমা বনিক।যন্ত্র সংগীতে ছিলেন ইমতিয়াজ খান শ্যামল, আবদুর রাহিম,অন্তু।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে জমি নিয়ে বিরোধে হামলায় প্রতিবন্ধী নারীসহ আহত ২ জন

হানিফসহ ৪ আ. লীগ নেতার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ২৯ অক্টোবর

পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপা‌নের

সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫

প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি