[bangla_day], [english_date] [bangla_date]

দেশ ছাড়ার ইচ্ছা নেই : আমির খান

news-image

বিনোদন ডেস্ক : ভারতের সাম্প্রতিক অসহিষ্ণুতার বিষয়ে সোমবার মুখ খোলার পর দেশজুড়ে তার পক্ষে-বিপক্ষে তুমুল প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল। এর মধ্যেই বুধবার আমির নিজের অবস্থান পরিষ্কার করলেন আবার। বললেন, দেশ ছাড়ার কোনো ইচ্ছা নেই তাদের। তবে তিনি যা বলেছিলেন সেই বক্তব্যে এখনো অনঢ় তিনি।

 

 

ভারতে হিন্দু মৌলবাদীদের অসহিষ্ণুতার প্রশ্নে  সোমবার বলিউড সুপারস্টার এক সাক্ষাৎকারে নাকি বলেছিলেন,  তার স্ত্রী কিরণ রাও আশঙ্কা প্রকাশ করেছেন তাদের দেশ ছাড়তে হতে পারে বলে।

 

 

এ নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে দেশের রাজনৈতিকসহ বিভিন্ন অঙ্গন। কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী, সংগীতজ্ঞ এ আর রহমানসহ অনেকে তার পাশে এসে দাঁড়ান। আবার তার বক্তব্যের বিরুদ্ধে সমালোচনায় মুখর হন অনেকে।

 

 

তবে আমির খান বললেন, তার মন্তব্যকে ইচ্ছাকৃত বিকৃত করা হচ্ছে। দেশ ছাড়ার কথা একবারও বলেননি তিনি। কিরণও সে কথা বলেননি।

 

 

বলিউডের এই পারফেকশনিস্ট তারকা বলেন,   ‘‘আমার বা আমার স্ত্রী কিরণের দেশ ছাড়ার কোনো ইচ্ছা নেই। কখনো তেমন ভাবনা মনে আসেনি। ভবিষ্যতেও আসবে না।” তিনি বলেন, “যারা আমার মন্তব্যের উল্টো মানে করছেন, তারা হয় আমার সাক্ষাৎকার দেখেননি, না হয় ইচ্ছা করে বিকৃত করছেন আমার বক্তব্য।’’

 

 

আমির আরও জানান, অকারণে তাকে যে পরিমাণ আক্রমণের শিকার হতে হলো, তাতে তিনি খুবই দুঃখ পেয়েছেন।

 

 

ওই সাক্ষাৎকারে তিনি যা বলেছেন, সেই অবস্থানে তিনি এখনো অনড় জানিয়ে আমির দাবি করেন, যে মন্তব্য তিনি করেছেন বলে প্রচার হচ্ছে, ঠিক সে রকম কথা তিনি বলেননি।

 

 

আমির বলেন, ‘‘যারা আমাকে দেশবিরোধী বলছেন, তাদের জানিয়ে দিতে চাই, একজন ভারতীয় হিসেবে আমি গর্বিত। তার জন্য আমার কারও কাছ থেকে অনুমতির দরকার নেই।”

এ জাতীয় আরও খবর

নবীনগরে জমি নিয়ে বিরোধে হামলায় প্রতিবন্ধী নারীসহ আহত ২ জন

হানিফসহ ৪ আ. লীগ নেতার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ২৯ অক্টোবর

পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপা‌নের

সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫

প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি