[bangla_day], [english_date] [bangla_date]

এবার গোপন ভিডিওর খপ্পরে ডাবল স্টার পিকে-সাকিরা

news-image

এবার গোপন ভিডিও প্রকাশের নামে ব্লাকমেইলিংয়ের খপ্পরে পড়েছেন ডাবল স্টার ফুটবলার জেরার্ড পিকে এবং শাকিরা দম্পতি। এমন বোমা বিস্ফোরণ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক পত্রিকা ইনডিপেন্ডন্ট। তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে জেরার্ড পিকে ও তার স্ত্রী পপ তারকা শকিরাকে ব্লাকমেইলিং করার অভিযোগ পাওয়া গেছে। তবে ঘটনা ভিত্তিহীন এমনটাই দাবি ওই স্টার দম্পতির।
 
খবরে প্রকাশ পিকে-শাকিরার অন্তরঙ্গ ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে বিপুল অঙ্কের টাকা দাবি করেছে তাদেরই এক সাবেক কর্মচারী। কৌশলে পিকে-সাকিরার অন্তরঙ্গ যৌন সম্পর্কের গোপন ভিডিও ধারণ করেছে। ভিডিও ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে তারকা দম্পতির কাছে মোটা অঙ্কের টাকা দাবিও করেছে ওই ব্লাকমেইলার। ওই পত্রিকার বরাত দিয়ে ফ্রান্সের মিডিয়ায় ঝর উঠেছে। তবে পিকে ও শাকিরা এই অভিযোগ অস্বীকার করেছেন। তাদের এজেন্ট জানিয়েছেন, ‘স্প্যানিশ মিডিয়ায় যা বলা হয়েছে তা ভিত্তিহীন।’ ৫ বছরের সংসার জীবনে এই তারকার দম্পতির ২টি সন্তান রয়েছে। বিশ্ব মিডিয়ায় গোপন ভিডিও প্রকাশের সংবাদ ক্রমেই মুখরোচক হয়ে উঠেছে। ২ সপ্তাহ আগে ফ্যান্সের করিম বেনজেমা তেমন এক ঘটনায় ফেঁসে গেছেন। তিনি তার স্বদেশী ম্যাথু ভালবুনার গোপন ভিডিও নিয়ে প্রতারনা করতে চেয়েছিলেন। পুলিশ তাকে গ্রেফতারও করেছে। নতুন করে পিকে-সাকিরাকে নিয়ে ভিডিও প্রকাশের নামে ব্লাকমেইলিংয়ের ঘটনা নিয়ে এখন চারিদিকে হইচই পড়ে গিয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে জমি নিয়ে বিরোধে হামলায় প্রতিবন্ধী নারীসহ আহত ২ জন

হানিফসহ ৪ আ. লীগ নেতার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ২৯ অক্টোবর

পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপা‌নের

সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫

প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি