,

ত্রিপুরার সাবেক তথ্য-সংস্কৃতি ও উচ্চ শিক্ষা মন্ত্রী কবি অনিল সরকার প্রয়াণে ব্রাহ্মণবাড়িয়ায় শোক র‌্যালি স্মরণ সভা অনুষ্ঠিত

Brahmanbaria Pic-04আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, বামপন্থী রাজনীতির পুরোধা ব্যক্তিত্ব, ভারতের ত্রিপুরা রাজ্যের সাবেক তথ্য,সংস্কৃতি ও উচ্চ শিক্ষা দপ্তরের মন্ত্রী, উপমহাদেশের রাজনৈতিক ছড়া ও কবিতার কিংবদন্তী স্রষ্টা, অসাম্প্রদায়িক চেতনার সাহসী উচ্চারক, কবি অনিল সরকারের মহাপ্রয়াণে তিতাস আবৃত্তি সংগঠনের উদ্যোগে শোক র‌্যালি ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকালে স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্ত্বরে সংস্কৃতিকর্মী অ্যাডভোকেট মোঃ নাসিরের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট কবি ও সাংস্কৃতিক সংগঠক ও ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমীর সভাপতি জয়দুল হোসেন।
বাচিকশিল্পী বাছির দুলালের পরিচালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি অ্যাডভোকেট আখতার হোসেন সাঈদ, বিশিষ্ট লেখক অধ্যাপক মানবর্র্দ্ধন পাল, জেলা সিপিবির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাডভোকেট কাজী মাসুদ আহমেদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা আহবায়ক আবদুন নূর, মুক্তিযোদ্ধা দাবি বাস্তবায়ন পরিষদের আহবায়ক ওয়াছেল সিদ্দিকী, জেলা উদীচীর সাধারন সম্পাদক জহিরুল ইসলাম স্বপন, শ্রমিক ফেডারেশন সাধারন সম্পাদক কমরেড নজরুল ইসলাম, পীস ভিশনের সভাপতি অধ্যাপক শেখ জাহাঙ্গীর, জেলা খেলাঘর আসরের সাধারন সম্পাদক নীহার রঞ্জন সরকার ও তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মোঃ মনির হোসেন। 
ভাষা চত্বর থেকে এক শোক র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে জমি নিয়ে বিরোধে হামলায় প্রতিবন্ধী নারীসহ আহত ২ জন

হানিফসহ ৪ আ. লীগ নেতার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ২৯ অক্টোবর

পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপা‌নের

সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫

প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি