জনাব র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী মহোদয়ের জন্য দোয়া অনুষ্ঠিত
আমাদের ব্রাহ্মণবাড়িয়া January 21, 2015
আমিরজাদা চৌধুরী : গত ২০ জানুয়ারী মঙ্গলবার বাদ যোহর পুরাতন কোর্ট মসজিদে র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী মহোদয়ের জন্ম দিন উপলক্ষে জেলা জাতীয় উলামা সমন্বয় পরিষদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ওলামা সমন্বয় পরিষদের সভাপতি মাওলানা ক্বারী আনিছুর রহমান, উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা শেখ আনার, শহর আওয়ামীলীগের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আঃ ছাত্তার মিয়া, যুবলীগ নেতা মোঃ মাসুদ, মুক্তিযোদ্ধা নাছির, জেলা যুবলীগ মোঃ শামীম ভূইয়া। মিলাদ শেষে দোয়া পরিচালনা করেন ওলামা সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ।