[bangla_day], [english_date] [bangla_date]

শিশু সমাবেশ চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

nouton matra 2প্রতিনিধি : নববর্ষ ২০১৫ হউক সকল শিশুর জন্য আনন্দময়- এই শ্লোগানে নতুন মাত্রা সংগঠনের উদ্যোগে শিশু চিত্রংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পৌর এলাকার দাড়িয়াপুর শহীদ কাসেম আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ প্রতিযোগিতা উপলক্ষে শিশু  সমাবেশ হয়েছে।  এতে বিপুল সংখ্যক শিশু কিশোর ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। সকলের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন আয়োজন উপকমিটির আহবায়ক রাশেদ সওদাগর ও সদস্য সচিব মোঃ তানভীর মিয়া। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সহ সভাপতি আল আমীন শাহীন, মোঃ জালাল মিয়া , মোঃ আলী মিয়া, মোঃ সোহরাব মিয়া । প্রতিযোগিতা পরিচালনা করেন  দাড়িয়াপুর শহীদ কাসেম আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোজিনা আক্তার, ব্র্যাক স্কুলের শিক্ষক চন্দনা চৌধুরী, সোনিয়া আক্তার। অন্যান্যের মধ্যে ছিলেন শান্ত চক্রবর্তী, মোঃ আমান উল্লাহ, মোঃ সাগর, সাব্বির আহমেদ,নাজমুল হক, সাগর মিয়া প্রমুখ। প্রতিযোগতায় শতাধিক শিশু অংশ গ্রহণ করেছে। চিত্রাংক প্রতিযোগিতায় প্রথম হয়েছে রামিয়া মাশিয়াত লিনাত, দ্বিতীয় স্থান অর্জন করেছে নাঈমা আক্তার, তৃতীয় হয়েছে বুশরা আক্তার  ও পপি চৌধুরী। কবিতা আবৃত্তিতে প্রথম হয়েছে পপি চৌধুরী, দ্বিতীয় হয়েছে রামিয়া মাশিয়াত লিনাত, তৃতীয় হয়েছে হিমন চৌধুরী।


 

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে জমি নিয়ে বিরোধে হামলায় প্রতিবন্ধী নারীসহ আহত ২ জন

হানিফসহ ৪ আ. লীগ নেতার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ২৯ অক্টোবর

পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপা‌নের

সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫

প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি