সাকিবকে পুরস্কার দিল আইসিসি

news-image

স্পোর্টস ডেস্ক : চলতি বছরের মার্চ মাসে ব্যাটে-বলে উজ্জ্বল ছিলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। আর তাই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসির) মার্চ মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি। অবশেষে সেই পুরস্কার হাতে পেয়েছেন সাকিব। আজ বুধবার বিষয়টি নিশ্চিত করে আইসিসি।

মার্চের সেরার দৌঁড়ে সাকিবের প্রতিদ্বন্দ্বী ছিলেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও আরব আমিরাতের আসিফ খান। তাদের পেছনে ফেলে এই পুরস্কার জেতেন সাকিব।

এই নিয়ে দুইবার আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কার উঠেছে সাকিবের হাতে। এর আগে ২০২১ সালের জুলাই মাসের সেরা ক্রিকেটার হয়েছিলেন তিনি। বাংলাদেশের হয়ে সাকিব ছাড়া একমাত্র মুশফিক জিতেছেন এই পুরস্কার (২০২১ সালের মে)।

মার্চ মাসে সাকিবের পারফরম্যান্স ছিল দুরন্ত। সব সংস্করণ মিলিয়ে করেছেন ১২ ম্যাচে করেছেন ৩৫৩ রান। বল হাতে নিয়েছেন ১৫ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সেই এই মনোনয়ন পান সাকিব।

ইংল্যান্ডের বিপক্ষে মার্চ মাসের ১ তারিখ থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারে বাংলাদেশ। সেই সিরিজে ব্যাট হাতে জোড়া হাফ সেঞ্চুরি করেন সাকিব। বল হাতে নেন ৬ উইকেট। টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জেতে বাংলাদেশ। বল হাতে সেই সিরিজে সাকিব ৩ উইকেট পেলেও ইকোনমি ছিল ঈর্ষণীয়। ব্যাটেও এসেছে রান।

আয়ারল্যান্ডের বিপক্ষেও ওয়ানডে ফর্ম ধরে রাখেন সাকিব। প্রথম ওয়ানডেতে খেলেন ৯৩ রানের দৃষ্টিনন্দন ইনিংস। ওই সিরিজে বিশ্বসেরা অলরাউন্ডারের সংগ্রহ ৫ উইকেট। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ২০ রানের পর দ্বিতীয় ম্যাচে করেছেন অপরাজিত ৩৮ রান।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান