তুরস্কের মধ্যাঞ্চলে ফের ৫.৫ মাত্রার ভূমিকম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের মধ্যাঞ্চলে আবারও ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রে ভূ-তাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, গোলবাসি শহরের কাছে ভূ-কম্পনটির গভীরতা ছিল ১০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।

অন্যদিকে, ফ্রান্স-ভিত্তিক ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, গোলবাসির কাছে ৫ দশমিক ৬ মাত্রার ভূ-কম্পন হয়। এর গভীরতা ছিল ২ কিলোমিটার পর্যন্ত।

উভয় সংস্থা জানিয়েছে এ দফায় ভূমিকম্প হয় মঙ্গলবার স্থানীয় সময় ৩টা ১৩ মিনিটে। তবে বিস্তারিত আর কিছু জানানো হয়নি এতে।

এর আগে, সোমবার সকালে গাজিয়ানতেপ শহরের কাছে ভয়াবহ ভূমিকম্পের পর থেকে দক্ষিণ-পূর্ব তুরস্কে কয়েক দফা আফটারশক হয়েছে।

এদিকে, তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ধসে যাওয়া ভবনগুলো থেকে উদ্ধার করা হচ্ছে আটকা পড়া মানুষদের। বৈরি আবহাওয়ার মধ্যে উদ্ধারকারী দল রাতভর অভিযান চালিয়েছে। এখনও চলছে উদ্ধার কাজ।

দেশ দুটিতে সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩০০ জনে। সোমবার ভোরের দিকে যখন মানুষজন ঘুমিয়ে ছিলেন ঠিক তখনই আঘাত হানে এই ভূমিকম্পে। ভেঙে পড়েছে প্রায় ২ হাজারের মতো ভবন। এখনও ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান