,

গাইবান্ধায় ইট নিতে গিয়ে মাটি চাপায় নিহত ৩

news-image

গাইবান্ধা প্রতিনিধি : জেলার সাদুল্যাপুর উপজেলায় পুনঃনির্মাণাধীন একটি ব্রিজের পাশে রাখা মাটির স্তূপ ধসে নারীসহ তিন জন নিহত হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত পাঁচজন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে জয়েনপুর গ্রামের নঙ্গেশ্বর কালভার্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গাইবান্ধা-সাদুল্যাপুর সড়কের জয়েনপুর গ্রামে নঙ্গেশ্বর কালভার্টটি পুনর্নির্মাণের জন্য ঠিকাদার ভাঙার কাজ শুরু করে। ঠিকাদারের লোকজন কাজ শেষে বাড়ি ফিরে যাওয়ার পর সোমবার রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় কিছু লোক সেখান থেকে ইট খুলে আনতে গেলে দুপাশ থেকে মাটি ধসে পড়ে।
এ সময় কয়েকজন চাপা পড়েন। পরে স্থানীয়রা টের পেয়ে কুদ্দুস, কাকলী ও সাত্তারকে মৃত অবস্থায় উদ্ধার করেন। এ ছাড়া আহত অবস্থায় দুজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি পাশের মন্দুয়ার গ্রামে।
সাদুল্যাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরহাদ ইমরুল কায়েস বলেন, ফায়ার সার্ভিসকে সঙ্গে নিয়ে উদ্ধার তৎপরতা চলছে।
জেলা প্রশাসক আবদুস সামাদ ও পুলিশ সুপার আশরাফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সাদুল্যাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্যা আল মামুন বলেন, কীভাবে ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে