,

জঙ্গিদের আইনের কাছে আত্মসমর্পনের আহ্বান র‌্যাব ডিজির

news-image

মানুষ হত্যার সঙ্গে জড়িত জঙ্গিদের আইনের কাছে আত্মসমর্পনের আহ্বান জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ।

তিনি বলেছেন, বাংলাদেশ সৌহার্দ্য-সম্প্রীতির দেশ, শান্তির দেশ, মানবাধিকারের দেশ। এদেশে কোন জঙ্গি তৎপরতা থাকতে পারে না। আমরা সম্মিলিত প্রচেষ্টায় জঙ্গি সমূলে উৎপাটন করব। যারা মানুষ হত্যার সাথে জড়িত, তাদের সময় থাকতে আইনের কাছে আত্মসমর্পনের আহ্বান জানাচ্ছি। তা নাহলে এদেশের ১৬ কোটি মানুষ তাদের খঁড়ের পয়াল হতে আলপিনের মতো খুঁজে বের করবে।

সোমবার বেলা সাড়ে ১১টায় দিনাজপুরে কাহারোল উপজেলার ঐতিহাসিক কান্তজিউ মন্দির পরিদর্শন শেষে অপরাধ প্রতিরোধমূলক সভায় তিনি এসব কথা বলেন।

র‌্যাব মহাপরিচালক বলেন, জঙ্গিদের কোনো ধর্ম নেই। তারা মনে করে মানুষ মেরে ধর্ম প্রতিষ্ঠা করা যায়। কিন্তু খুন হত্যা ও অশান্তি সৃষ্টি করে ধর্মপ্রতিষ্ঠা করা যায় না।

তিনি বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার’- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই কথাটিকে মনেপ্রাণে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এদেশকে মধ্যমআয়ের দেশে পরিণত করতে হবে।

দিনাজপুর র‌্যাব-১৩ এর আয়োজনে অনুষ্ঠানে জেলা প্রশাসক মীর খায়রুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- স্থানীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ হুমায়ুন কবির, র‌্যাব-১৩ এর উইং কমান্ডার ফরহাদ মাহমুদ পিএসসি, দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ রুহুল আমীন এবং কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিউল ফয়সাল।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ