বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মতিঝিলে হাজী ম্যানশনে আগুন, আতঙ্কে চিকিৎসকের মৃত্যু

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর মতিঝিলে আগুন আতঙ্কে মারা গেছেন একজন চিকিৎসক। তার নাম অধ্যাপক ডা. শাহনেওয়াজ বিন তবিত (৬০)। তিনি কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালের শিশু বিভাগের অধ্যাপক। এছাড়াও তিনি শিশু স্বাস্থ্য ইনস্টিটিউট এবং শিশু হাসপাতালের পরিচালক ছিলেন।

আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রেখেছে।

মতিঝিল থানার সহকারী উপ-পরিদর্শক মামুন বলেন, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মতিঝিলের হাজী ম্যানশন নামের একটি ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। এ সময় আগুন আতঙ্কে পাশের ভবনের ছাদে দাঁড়িয়ে থাকা ওই চিকিৎসক অচেতন হয়ে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ১০ তলা ওই ভবনের তৃতীয় তলায় লাগা আগুন প্রায় আধা ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা নিয়ন্ত্রণে আনে।  ফায়ার সার্ভিস কন্ট্রোলের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে। আধা ঘণ্টার চেষ্টায় দুপুর সোয়া ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে