,

আইন অমান্য করে মহাসড়কে চলছে তিন চাকার যান

news-image

দেশের ২২ টি জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে নসিমন-করিমন ও সিএনজি অটোরিকশাসহ ঝুঁকিপূর্ণ তিন চাকার যান চলাচল বন্ধ ঘোষণা করা হলেও তা মানছে না অনেকেই। হাইওয়ে পুলিশের তৎপরতায় মাঝে কিছুটা কমলেও এখন আবারো বিভিন্ন মহাসড়কে পুরোদমে চলছে এসব যান।

সংশ্লিষ্টরা বলছেন, আলাদা লেন বা রাস্তা তৈরি না হওয়ায় এসব যানবাহনের মহাসড়ক ব্যবহার ঠেকানো যাচ্ছে না। অন্যদিকে হাইওয়ে পুলিশ বলছে, নিয়মিত অভিযান চালিয়ে এসব যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন তারা।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর অংশ। নিষেধাজ্ঞা অমান্য করে পুরোদমে চলছে বিভিন্ন ধরণের অটোটেম্পু, ব্যাটারিচালিত রিকশা ও ভটভটি।

ছোটখাটো এসব হালকা যান মহাসড়কে দূরপাল্লার গাড়ির সঙ্গে পাল্লা দিয়ে যাত্রী পরিবহন করছে। নানা অজুহাতে নিষেধাজ্ঞা মানছেন না চালকরা। যাত্রীরাও উঠছেন ঝুঁকি নিয়ে। নিষেধাজ্ঞা আরোপের সময় তিন চাকার এসব যানের জন্য আলাদা রাস্তা কিংবা লেন চিহ্নিত করে দেয়ার ঘোষণা থাকলেও পরে আর সে বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। চালকরা বলছেন, আলাদা লেন থাকলে তাদের আর মহাসড়ক ব্যবহারের প্রয়োজন হবে না।
এদিকে গাজীপুর অঞ্চল হাইওয়ে পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম বলছেন, নিয়মিত অভিযানে এসব যানবাহন চলাচল কমাতে পারলেও লোকবল স্বল্পতায় তা শতভাগ বন্ধ করা যাচ্ছে না।

পুলিশ কর্মকর্তা আরও জানান, শুধু গাজীপুর জোনের ১৫টি জেলায় নিষেধাজ্ঞা অমান্য করায় গত সাড়ে তিন মাসে তিনচাকার যানবাহন আটক করা হয়েছে সাড়ে তিন হাজার, মামলা হয়েছে আড়াই হাজার, আর জরিমানা আদায় করা হয়েছে প্রায় সাড়ে আট লাখ টাকা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে