,

আ.লীগের কেন্দ্রীয় নেতারা প্রচারণায় নামছেন

news-image

আজ সোমবার থেকে পৌর নির্বাচনের প্রচারে নামছে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। নির্বাচনী এলাকার সমস্যার সমাধান ও নতুন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের আশ্বাস প্রাধান্য পাবে এ প্রচারে। একইসঙ্গে দলের বিদ্রোহী প্রার্থীদের নিস্ক্রিয় করার চেষ্টা করবেন নেতারা। আওয়ামী লীগ নেতাদের পাশাপাশি সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও পেশাজীবীরাও প্রচার চালাবেন নৌকার পক্ষে।

পৌর নির্বাচনে ক্ষমতাসীন দলের বিদ্রোহী প্রার্থীদের নিষ্ক্রিয় করতে প্রতিটি বিভাগের জন্য আলাদা দল গঠন করেছে আওয়ামী লীগ। দলের জ্যেষ্ঠ ও কেন্দ্রীয় নেতাদের নিয়ে বেশ কয়েকটি টিম প্রচারণার উদ্দেশ্যে সোমবার ঢাকার ছাড়বে। ঢাকা বিভাগের দায়িত্ব পেয়েছেন কাজী জাফরুল্লাহ ও নূহ-উল-আলম লেনিনসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা। একই সাথে কাজী জাফরুল্লাহ খুলনা বিভাগেরও সমন্বয় করবেন।

রাজশাহী বিভাগের নেতৃত্ব দেবেন সতীশ চন্দ্র রায় ও খায়রুজ্জমান লিটন। রংপুর বিভাগে কেন্দ্রীয় নেতা বদিউজ্জামান ভূইয়া ও নুজহাত চৌধুরীকে দায়িত্ব দেয়া হয়েছে। চট্টগ্রামে নেতৃত্ব দেবেন ফরিদুন্নাহার লাইলী। সিলেট বিভাগে মিসবাহউদ্দিন সিরাজ ও বরিশালে আফজাল হোসেন প্রচারনা চালাবেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার দলের পাশাপাশি প্রচারণার জন্য ১৪ দলের পক্ষে থেকেও টিম গঠন করা হয়েছে। যার নেতৃত্ব দেবেন জোটের নেতা ও সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া।
নৌকার সমর্থনে রাজনৈতিক কর্মীর পাশাপাশি মুক্তিযুদ্ধের স্বপক্ষের পেশাজীবী সংগঠনও কাজ করবে। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ