,

ব্যালট পেপার ছাপানো নিয়ে শঙ্কায় ইসি

news-image

নিউজ ডেস্ক : আসন্ন ২৩৪টি পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থীদের ব্যালট পেপার আগামী ২২ ডিসেম্বরের মধ্যে ছাপানো নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আদালতের নির্দেশে প্রার্থিতা ফিরে পাওয়ায় এ শঙ্কা তেরি হয়েছে।

রোববার নির্বাচন কমিশন সূত্র থেকে এমন তথ্য জানা গেছে। কমিশন সূত্র জানান, অন্তত পাঁচ মেয়র প্রার্থী মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে রিট পিটিশন করেছেন আদালতে। ইতিমধ্যে নির্বাচন কমিশনে মেয়র, সাধারণ ও সংরক্ষিত পদে অন্তত ১৯৪ জনের প্রার্থিতা ফিরে পাওয়ার আদেশ এসেছে।

ইসি কর্মকর্তারা বলছেন, ২৩৪টি পৌরসভার সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদের সিংহভাগ ব্যালট পেপার ছাপানো হয়ে গেছে। প্রার্থিতা প্রত্যাহার শেষে ১৪ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হওয়ার পর মেয়র প্রার্থীদের ব্যালট পেপার ছাপানো শুরু হয়। মেয়র পদের নাম ও প্রতীক দিয়ে ব্যালট পেপার ছাপানো চলছে। তবে বৈধ প্রার্থী হিসেবে আদালতের আদেশ পাওয়ার সংখ্যা বাড়তে থাকায় কিছু পৌরসভার ব্যালট পেপার ছাপানো বন্ধ রয়েছে।

কমিশন সূত্র আরও জানান, কাউন্সিলর পদে এ মুহূর্তে প্রার্থী বাড়লেও জটিলতা কিছুটা কম। তবে মেয়র পদে প্রার্থী এলে নতুন ব্যালট পেপার ছাপাতে হবে।

তিনি আরও জানান, কাউন্সিলর পদে কমন ব্যালট পেপার থাকায় প্রার্থী বাড়লেও সমস্যা নেই। ইতিমধ্যে সব ব্যালট পেপার ছাপানো হয়েছে। অতিরিক্ত প্রতীক বাড়াতে হলেও সমস্যা হবে না। তবে মেয়র পদে প্রার্থী বাড়লেই ছাপানো ব্যালট নষ্ট করতে হবে। নতুন প্রার্থীকে নিয়ে নতুন করে ছাপাতে হবে ব্যালট পেপার। ২৬ ডিসেম্বরের মধ্যে এ কাজ শেষ করা হবে।

উল্লেখ্য, ২৪ নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী, ৩ ডিসেম্বর পর্যন্ত তিনটি পদে ২৩৪ পৌরসভায় ১৩ হাজারেও বেশি প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাছাই ও প্রার্থিতা প্রত্যাহার শেষে এ চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী দাঁড়িয়েছে ১২ হাজার ৪৩ জন।

আগামী ২৬ ডিসেম্বর থেকে নির্বাচন কমিশন (ইসি) থেকে ব্যালট পেপার বিতরণের কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে