,

পাক দূতাবাস পৃষ্ঠপোষকতায় জঙ্গি কর্মকাণ্ডে

news-image

নিউজ ডেস্ক : পাকিস্তানি দূতাবাস থেকে বাংলাদেশে জঙ্গি কর্মকাণ্ডের পৃষ্ঠপোষকতা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। মন্ত্রী আরো অভিযোগ করেন, ফারিনা নামের পাকিস্তানের দূতাবাসের একজন জঙ্গিবাদে মদদ দিচ্ছে। তার ফলশ্রুতিতে চট্টগ্রামে নেভির মসজিদে বোমা হামলা হয়।

রোববার সায়েদাবাদ বাস টার্মিনালে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব অভিযোগ করেন।

শাজাহান খান বলেন, বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করার ষড়যন্ত্র করছে তারা (পাকিস্তান)। একাত্তর সালে গণহত্যার জন্য পাকিস্তানকে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে। আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তান সেনাবাহিনীর ১৯৫ জন যুদ্ধাপরাধীর প্রতীকী বিচারের রায় ঘোষণা করা হবে। 
   
একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের মতো অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের সরকার ও রাজনীতিকদের নেতিবাচক মন্তব্যের কড়া সমালোচনাও করেন তিনি। 

মন্ত্রী বলেন, যুদ্ধাপরাধী বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকর হওয়ার পর তা নিয়ে পাকিস্তানের তেহরিক-ই ইনসাফ নেতা ইমরান খান যা বলেছেন তা কোনো মতেই মেনে নেয়া যায় না।
 
মন্ত্রী বলেন, এই ইমরান খান কে আপনারা কি জানেন? ধূর্ত নিয়াজি, যে গণহত্যার ছক এঁকেছিল, সেই নিয়াজির আপন ভাতিজা ইমরান খান নিয়াজি। সে তো আমাদের বিরুদ্ধে কথা বলবেই।

চলতি বছরের শুরুতে বিএনপি-জামায়াতের হরতাল অবরোধে যেসব চালক, হেলপার, শ্রমিক ও পুলিশ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাদের ‘শহীদ’ আখ্যা দেওয়ার দাবি জানান তিনি।

মতবিনিময় সভা থেকে শ্রমিক ইউনিয়নের আগামী কয়েক মাসের কর্মসূচির কথাও জানানো হয়। এর মধ্যে রয়েছে ৩ জানুয়ারি বিকেল ৩টায় শাপলা চত্বরে গণজমায়েত এবং বিক্ষোভ মিছিল। ৬ জানুয়ারি যুদ্ধাপরাধী নিজামির ফাঁসির রায় বহাল ও দ্রুত কার্যকরের দাবিতে সকাল ৯টা থেকে প্রেস ক্লাবের সামনে গণঅবস্থান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে