,

মুসলমানরা হয়রানির শিকার হয় আ.লীগ ক্ষমতায় থাকলে: ফয়জুল করীম

news-image

পটুয়াখালী : ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন,‘আওয়ামী লীগ যখনই ক্ষমতায় থাকে, তখনই মুসলমানরা হয়রানির শিকার হয়।’ 

রোববার বিকেল সাড়ে ৪টার দিকে পটুয়াখালী জেলা শহরের আলাউদ্দিন শিশু পার্ক মাঠে আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

ইসলামী আন্দোলন পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে আয়োজিত সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে ফয়জুল করীম বলেন, ‘আপনি বলেন, আমি নামাজ পড়ি, তাহাজ্জুত পড়ি, রোজা রাখি ও কোরআন তেলাওয়াত করি। কিন্তু আপনি ক্ষমতায় এলে মুসলমানদের চেহারা বেজার থাকে কেন?’
 
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির আরো বলেন, ‘পাকিস্তানিদের সঙ্গে যুদ্ধ করে আমরা অধিকার আদায় করেছি, কিন্তু আপনি আমাদের অধিকার হরণ করছেন। মুসলমানদের কণ্ঠ রোধ করে, তাদের স্বাধীনতা ভোগ করতে না দিলে, প্রশাসন দিয়ে জনগণের বুকে গুলি ছুড়লে, কোনো শক্তি আপনাকে ক্ষমতায় রাখতে পারবে না।’

 

দুই রাজনৈতিক দলের সমালোচনা করে ফয়জুল করীম আরো বলেন, ‘বিএনপি আমেরিকার দিকে আর আওয়ামী লীগ ভারতের দিকে সবসময় তাকিয়ে থাকে। বৃষ্টি পড়বে দিল্লিতে আর ছাতা তুলবেন ঢাকায়, তা মেনে নেয়া যায় না।’ এদেশ ইসলামী আইন ও মদিনার আদর্শে পরিচালিত হবে বলেও তিনি উল্লেখ করেন।

জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, পটুয়াখালী জেলা শাখার সভাপতি মুফতি হাবিবুর রহমান প্রমুখ।

এর আগে জনসভা মঞ্চ থেকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে পটুয়াখালীর যে ৬৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে সেসব ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে