,

অষ্টম জাতীয় বেতন স্কেলে বেতন-ভাতা পাবে এমপিওভুক্ত শিক্ষকরা

news-image

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরাও অষ্টম জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা পাবেন।রোববার শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।এ ব্যাপারে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের বলেন, সরকার বরাবরই শিক্ষকদের মর্যাদা রক্ষায় আন্তরিক। উন্নত জাতি গঠনে শিক্ষকদের অবদানের কথায় মাথায় রেখেই শিক্ষকদের বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে।শিক্ষামন্ত্রী আরো বলেন, ‘সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা উন্নীতকরণ ও বেতন-ভাতা বৃদ্ধির বিষয়ে আমরা কাজ করছি। আশা করছি, একটি সম্মানজনক উপায় বের হবে।’

শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মজিবুর রহমানের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সার্বিকভাবে পর্যালোচনা করে তাদের যোগ্যতাভিত্তিক অনুদান-সহায়তা বৃদ্ধির বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ বিভাগ মূল্যায়ন করেছে। এ নতুন বেতন স্কেল বাস্তবায়নের তারিখ গত ১ জুলাই থেকে কার্যকর হবে।

গত ১৫ ডিসেম্বর সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন স্কেলের গেজেট প্রকাশ করে অর্থ মন্ত্রণালয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ